নিউজ

দেশে প্রথম চালু হতে চলেছে সি-প্লেন, আহমেদাবাদ থেকে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ পৌঁছানো যাবে মাত্র আধ ঘন্টায়

আহমেদাবাদ: ভারতের অন্যতম ভাস্কর্যের মধ্যে পড়ে ‘স্ট্যাচু অফ ইউনিটি’। আর এবার এই ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দেখার ক্ষেত্রে পর্যটকদের সুবিধা দিতে চলেছে স্পাইসজেট। দেশে চালু হচ্ছে প্রথম সি-প্লেন। ভারতে এই প্রথম এই ধরনের পরিষেবা চালু করছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা স্পাইসজেট। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ও পর্যটক টানতে এই পরিষেবা চালু করছে এই বেসরকারি বিমান পরিবহন সংস্থা। আর এই সি-প্লেনের মাধ্যমে আহমেদাবাদ থেকে মাত্র আধ ঘন্টায় ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে পৌঁছে যাওয়া যাবে।

আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে এই সি-প্লেন পরিষেবার উদ্বোধন হবে। প্রাথমিকভাবে তা চালু করা হবে আহমেদাবাদ থেকে কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’ পর্যন্ত। পরবর্তী সময়ে এর সীমানা বাড়ানো হবে বলে স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গিয়েছে, খুব অল্প জলভাগ থেকেই উড়তে পারে এই প্লেন। ইতিমধ্যেই নাগপুর, গুয়াহাটি ও মুম্বইয়ে এর ট্রায়াল শেষ করেছে স্পাইসজেট। দেশের ১৮টি রুটে এই ধরনের সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে এই বিমান পরিবহন সংস্থার। যার সূচনা হতে চলেছে আহমেদাবাদ থেকে। আগামী ৩০ অক্টোবর থেকে ওই প্লেনের টিকিট পাওয়া যাবে www.spiceshuttle.com সাইট থেকে। আপাতত ভাড়া ঠিক হয়েছে ১৫০০ টাকা। এই রুটে চলবে  স্পাইসজেটের ১৫ আসনের Twin Otter ৩০০ বিমান।

আহমেদাবাদ থেকে সি-প্লেন ছাড়বে সবরমতী রিভার ফ্রন্ট থেকে সকাল দশটা পনের মিনিটে। কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির কাছে বিমান পৌঁছবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে। অর্থাৎ ঘড়ির কাঁটা ধরে মাত্র আধ ঘন্টা সময় লাগবে গন্তব্যস্থলে পৌঁছতে। স্বাভাবিকভাবেই এই প্লেনের খবর প্রকাশ হওয়া মাত্র পর্যটকরা ভীষণ খুশি হয়েছে। এমনিতেই করোনা পরিস্থিতির কারণে দেষের পর্যটন শিল্প কার্যত ধুঁকছে। আর পর্যটকদের এমন অবস্থাতে টানতে স্পাইসজেটের এই অভিনব প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026