নিউজ

লকডাউনের মধ্যেই ভোলবদল শিয়ালদহ স্টেশনের, কি কি পরিবর্তন হল জানুন

করোনা পরিস্থিতিতে একেবারে বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন। দীর্ঘদিন ধরে লকডাউনের জেরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, নেই সেই ভিড়, ঠেলাঠেলি। নেই সেই ট্রেন ধরার জন্য ছুটোছুটি। পুরো স্তব্দ এই শিয়ালদহ। কিন্তু জানেন কি এই স্টেশনের ভিতরে এখন জোরকদমে কাজ চলছে। একেবারে ভোল বদল হয়ে যাচ্ছে এই ব্যস্ততম স্টেশনের। এবার ট্রেন থেকে নেমেই বাজার করতে পারবেন আমজনতা কিংবা ট্রেনে ওঠার আগেও করে নিতে পারেন বাজার বা শপিং।

ভাবছেন যে কি সব বলছি। এবার বিষয়টা খোলসা করেই বলা যাক। শিয়ালদহ স্টেশনেই এবার পেয়ে যাবেন যাবতীয় ব্র্যান্ডেড জিনিস। জুতো, জামা, খাবার এমনকি বিউটি পার্লার। এবার শিয়ালদহ স্টেশনে ৫ বছরের চুক্তিতে শপিং মল ভাড়া দিয়েছে পঞ্চদ্বীপ কন্সট্রাকশনকে। এই জন্য রেল পাবে ৬ কোটি টাকা। ভিআইপি লাউঞ্জের প্রথম তলায় ১৪ হাজার বর্গ ফুটে এই মল তৈরী হচ্ছে। হাওড়া কর্পোরেশনের সঙ্গে কাজ করেছে সংস্থাটি। স্পেনসার্স, খাদিম, বাজার কলকাতার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে সংস্থার। ব্র্যান্ডেড এই সংস্থাগুলি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন শিয়ালদহের এক কমার্শিয়াল ম্যানেজার।

তবে শুধু শপিং মল হবে এমনটা নয়, স্টেশনের পুরো চেহারা বদল করা হচ্ছে। লকডাউনকে কাজে লাগিয়ে সৌন্দর্যায়ন করছে শিয়ালদহ ডিভিশন। এখন স্টেশনের গেট রং করা হয়েছে। পিলারগুলিতে দেওয়া হয়েছে কলকা। সাউথ কনকর্স গ্রানাইডে মুড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ম্যুরাল। বসেছে চলমান সিঁড়ি। ফলস সিলিং, এলইডি লাইট, গ্রানাইটের কভারে সাজানো হয়েছে স্টেশন। শিয়ালদহ স্টেশনের এই সৌন্দর্য দেখে অবাক হবেন সমস্ত যাত্রীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026