নিউজ

পুজোর মুখে দারুন খবর, পুজোর ফেভারিট ডেস্টিনেশনগুলির জন্য এবারে ভারতীয় রেলওয়ে চালু করছে নতুন ট্রেন

উত্তরবঙ্গের হোটেল বা গাড়ি ব্যবসায়ীদের এতদিন পর্যন্ত ছিল আক্ষেপ। ব্যাপক চাহিদা থাকলেও বাড়তি ট্রেন না থাকার কারণে অনেকেই উত্তরবঙ্গে আসতে পারছিলেন না বলে অভিযোগ করেছিলেন ভারতীয় রেলের কাছে। এই অভিযোগের তালিকায় ছিলেন উত্তরবঙ্গের একাধিক গাড়ির মালিকরাও। অবশেষে তাদের কথা শুনলো ভারতীয় রেলওয়ে। পুজোর মরশুমে ভিড় এড়াতে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হলো পূর্ব রেলের তরফ থেকে। এবার শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আরো বেশি সাপ্তাহিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ওয়ে।

প্রতি বৃহস্পতিবার রাত ১১:৫০ মিনিটে ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০:১০ মিনিটে। তারপর আবার দুপুর ১২ টায় শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে ওই স্পেশাল ট্রেন। ১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বর এর মধ্যে শিয়ালদহ নিউ জলপাইগুড়ি পর্যন্ত ওই স্পেশাল ট্রেনটি চলবে। আর ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ট্রেনের টিকিট বুকিং।

হাওড়া – রক্সৌল এবং শিয়ালদহ-গোরক্ষপুরের মধ্যে আরও বেশ কয়েকটি সাপ্তাহিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাওড়া থেকে রক্সৌলের মধ্যে একটি বিশেষ ট্রেন চলাচল করবে। প্রতি শনিবার হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত্রি ১১ঃ৫৫ মিনিটে এবং পরের দিন বিকেলে পৌনে চারটে নাগাদ ওই ট্রেন আবারো হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। অপরদিকে, ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এর মধ্যে চলবে শিয়ালদহ-গোরক্ষপুরের মধ্যবর্তী একটি ট্রেন। এই ট্রেনটি প্রতি রবিবার শিয়ালদহ থেকে রাত ১১:০৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন রাত ৭ টা ৫ মিনিটে গোরক্ষপুর থেকে রওনা দেবে শিয়ালদহের উদ্দেশ্যে।

উৎসবের মৌসুমে এতগুলি বাড়তি ট্রেন পাওয়ার কারণে অত্যন্ত খুশি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। এমনিতেই অক্টোবর নাগাদ দূর্গা পূজার সময় ঘুরতে যাওয়ার চাপ থাকে ভ্রমণপ্রেমীদের। তাই সকলেই ট্রেনের টিকিট পাওয়ার জন্য হাপিত্যেশ করে বসে থাকেন এই সময়। তবে যেসব রুটে যাত্রীদের যাতায়াত বেশি থাকে এবং টিকিটের চাহিদা অনেক বেশি থাকে, সেইসব রুটে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। বাড়তি ট্রেন চালানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে টিকিটের সংকট অনেকটা কমবে বলে আশাবাদী যাত্রীরা। আসলে আয় বাড়াতে এমনিতেই নানারকম উপায় অবলম্বন করে রেল। তারই অংশ হিসেবে এবারে পূজোয় বাড়তি ট্রেন চলবে বলে মনে করা হচ্ছে। তাতে যেমন একদিকে হবে যাত্রীদের সুবিধা, তেমনি আয় বাড়বে রেল কর্তৃপক্ষের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026