পূর্ব রেলের শিয়ালদহ রানাঘাট শাখার তৃতীয় লাইন চালু করার জন্য প্রয়োজনীয় কাজ আগেই সম্পন্ন হয়ে গিয়েছে। আজ সোমবার কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের পর এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে রেল সুত্রে খবর। তবে তৃতীয় লাইন এবং তার সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা আজ খতিয়ে দেখার কথা রয়েছে রেলওয়ে সেফটি কমিশনারের। লাইন পরীক্ষার পরে তিনি ছাড়পত্র দিনের শিয়ালদহ রানাঘাট শাখার তৃতীয় লাইন খুলে দেওয়ায় আর কোনরকম বাধা-বিপত্তি থাকবে না।
রেল সুত্রে খবর, সোমবার বিকেলের পর থেকেই পরিষেবা সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে এবং ওই শাখায় নৈহাটি থেকে কল্যাণীর মধ্যে চালু হবে স্বয়ংক্রিয় সিগনালিন ব্যবস্থা। ইতিমধ্যেই এই সিগন্যালিং পরীক্ষা করেছেন কমিশনার। তৃতীয় লাইনের কাজের জন্য দশ দিন যাবত শিয়ালদহ রানাঘাট শাখায় প্রচুর ট্রেন বাতিল ছিল।
যদিও এর আগে গত শনিবার পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার প্রভাস দানসানা এবং শিয়ালদহের ডিআরএম এই যাবতীয় কাজ খতিয়ে দেখেছেন। রেল সূত্রে খবর, মূল কাজ ইতিমধ্যেই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…