নিউজ

আপনার বাড়ির কাছে কি রয়েছে আধার সেবা কেন্দ্র? খুঁজে নিন এই সহজ উপায়ে

বর্তমান দিনে আধার কার্ড হল একটি গুরুত্বপূর্ণ পরিচয় নথি, যাতে বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্যসহ সবার ব্যক্তিগত ডেটা থাকে। এটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন অনলাইন পরিষেবাগুলি নেওয়ার জন্য এবং তাই আপনার আধারে সংরক্ষিত বিশদগুলি অবশ্যই সঠিক হতে হবে এবং আপডেট থাকতে হবে। আধার কার্ডের কিছু তথ্য অনলাইনে আপডেট করা গেলেও, বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হয়। এখন প্রশ্ন, কি করে চিনবেন আপনার বাড়ির কাছের আধার সেবা কেন্দ্র? এবার সেই মুশকিল আসান করল UIDAI।

আপনার কাছের আধার সেবা কেন্দ্রের (Aadhaar Seva Kendra) সন্ধান পেয়ে যাবেন কিছু ধাপ পেরোলেই। সম্প্রতি নাগরিকদের সমস্যার কথা ভেবে নতুন পোর্টাল এনেছে UIDAI। আধার কার্ড হোল্ডারদের জন্য নতুন ভূবন আধার পোর্টাল (Bhuvan Aadhaar Portal) এনেছে UIDAI। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC), ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO), মহাকাশ বিভাগের সমবেত প্রয়াসে তৈরি হয়েছে এই পোর্টাল।এই পোর্টালের মাধ্যমে আপনি তিনটি বিশেষ সুবিধা পাবেন। সেগুলি হল ‘প্রক্সিমিটি অ্যানালিসিস’, নিকটতম আধার কেন্দ্রগুলির ‘রুট ন্যাভিগেশন’ ও আধার কেন্দ্রগুলির geospatial display।

আপনাদের জানিয়ে রাখি, জনসংখ্যা সংক্রান্ত ডেটা ছাড়াও আবেদনকারী বায়োমেট্রিক ডেটা, মোবাইল নম্বর ও ইমেল আইডি পরিবর্তন বা আপডেট করতে পারেন অফলাইনে। এর জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। আপনি ওয়েবসাইটের মাধ্যমে কাছের আধার সেবা কেন্দ্র সম্পর্কে জানতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আর বাড়ির কাছের আধার সেবা কেন্দ্র খুঁজে নিতে ব্যবহার করুন ভূবন আধার পোর্টাল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026