খেলা

ফের ব্যর্থ অধিনায়ক কোহলি, দ্বিতীয় টেস্টে চার উইকেট পড়ে চাপে ভারত

নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ক্রাইস্টচার্চে খেলা হচ্ছে। দ্বিতীয় টেস্টে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি হয়নি। ইনিংসের শুরুতেই মায়াঙ্ক আগরওয়াল মাত্র ৭ রান করেই বোল্টের বলে আউট হয়ে যান। এরপর পূজারার সাথে পৃথ্বী শ ভারতের ইনিংস সামলান।

পৃথ্বী ৫৪ রান করে জেমিসেনের বলে ক্যাচ আউট হন। অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচেও রান পেলেন না। ব্যক্তিগত তিন রানের মাথায় সাউদির বলে এলবিউব্লিউ হন কোহলি। কোহলি আউট হওয়ার পর অজিঙ্ক রাহানেও সাউদির বলে আউট হয়ে যান। এরপর পূজারার সাথে হনুমা বিহারী ইনিংস সামলান। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের রান ১৫৮, চার উইকেটের বিনিময়ে।

আরও পড়ুন : IPL-এ ডেভিড ওয়ার্নাকে নিয়ে বড়সড় আপডেট দিল সানরাইজার্স হায়দ্রাবাদ

এদিন সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারত এদিন দলে দুটো পরিবর্তন করে। ইশান্ত শর্মার জায়গায় উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া হয়। চেতেশ্বর পুজারা নিউজিল্যান্ডের মাটিতে এদিন নিজের প্রথম হাফ সেঞ্চুরিটি করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026