জুনেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, বড়সড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের
জুন মাসের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, এমনটাই চাইছে রাজ্য সরকার। আর এই মর্মে নির্দেশ গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। এবার পরীক্ষকদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানান হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত খাতা দেখে জমা দিতে হবে নম্বর। এদিন রবিবার এমন নির্দেশিকাই জারি হয়েছে সরকারের তরফে। গত দুই মাস ধরে করোনা সংক্রমণের জেরে টানা বন্ধ স্কুলে পঠনপাঠন। যার ফলে প্রকাশ করা যায়নি মাধ্যমিকের ফলাফল। তাই স্কুল খুললে কিভাবে একাদশ শ্রেনীর পঠনপাঠন শুরু হবে তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
তাই পর্ষদের তরফ থেকে পরীক্ষকদের কাছে যে নির্দেশ দেওয়া হয়েছে তাই নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। পরীক্ষকদের বলা হয়েছে, তাঁরা খাতা দেখে সংশ্লিষ্ট নম্বর পর্ষদের আঞ্চলিক দপ্তর অথবা কলকাতার সদর দপ্তরে জমা করবেন। কিন্তু এখানে কয়েকটি অভিযোগ উঠেছে পরীক্ষকদের তরফ থেকে। তাঁরা জানিয়েছেন, লক ডাউন যেহেতু সম্পূর্ণরূপে ওঠেনি তাই ঠিকমতো সচল হয়নি যানবাহন পরিষেবা। সবার নিজস্ব গাড়ি বা বাইক নেই। তাই নম্বর কিভাবে তাঁরা জমা করবেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এছাড়া বেশ কিছু জায়গা এখনো রেড জোনের আওতায় রয়েছে তাই বাসিন্দারা বাধা দিতে পারেন। যদিও এই প্রশ্নের সদুত্তর মেলেনি পর্ষদের কোনো আধিকারিকের কাছে।
চলতি বছরে ১০ লক্ষেরও বেশি মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। অপরদিকে, উচ্চমাধ্যমিক স্তরের বাকি থাকা পরীক্ষা শেষ হবে ৬ ই জুলাই। তার অন্তত ১৫ দিন আগে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া আগামী একমাস পর যদি স্কুল পুনরায় চালু হয় তখন ছাত্রছাত্রীদের মানতে হবে সামাজিক দূরত্ব এবং ব্যবহার করতে হবে মাস্ক ও স্যানিটাইজার। স্কুল শিক্ষাদপ্তর জানিয়েছে, প্রথমে নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন শুরু হবে। কিন্তু তার আগে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল এবং তা জুন মাসের মধ্যেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…