খেলা

আজ ইডেনে উপস্থিত হতে চলেছেন হাসিনা, জেনে নিন নিরাপত্তার জন্য কি কি থাকতে চলেছে

আজ শুক্রবার, কলকাতার ইডেন গার্ডেনে হতে চলেছে ঐতিহাসিকে ডে-নাইট টেস্ট ম্যাচ। আজ মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। ভারতে প্রথম বারের জন্য হতে যাচ্ছে গোলাপি বলের ম্যাচ। আজকের ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করছে কলকাতা পুলিশ।

গোলাপি বলের টেস্টের জন্য একটি বিশেষ বাক্সের ব্যবস্থা করা হয়েছে। সেই বক্সে থাকবেন হাসিনা এবং আর ঘনিষ্ট ব্যক্তিরা। এই বক্সটিকে কমান্ডোরা ঘিরে থাকবে। ইতিমধ্যেই বাংলাদেশে নিরাপত্তারক্ষীরা ইডেন গার্ডেন এর সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে।

পুলিশ সুত্রে খবর হাসিনা তার নিরাপত্তারক্ষীদের সাথে থাকবে, তবে নিরাপত্তার সমস্ত দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের হাতে। শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে কোনোরকম ভুলত্রুটি রাখতে চাইছে না কলকাতা পুলিশ।

আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামবে শেখ হাসিনার প্লেন। সেখান থেকে নিউ টাউন, ইএম বাইপাস, পরমা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল হয়ে আলিপুরের এক পাঁচতারা হোটেলে থাকবেন। সেখান থেকে ইডেনে যোগ দেবেন তিনি।

পুলিশসুত্রে খবর, বিমানবন্দর থেকে আলিপুর হোটেল এবং সেখান থেকে ইডেন পর্যন্ত এলাকা গুলিতে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এমনকি হোটেলেও থাকবে কড়া নিরাপত্তা।

Anirban Kundu

Recent Posts

রিঙ্কুর ঝড়ে কেকেআরের প্রথম জয়! রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারাল নাইটরা

অবশেষে চলতি মরশুমে প্রথম জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান…

April 19, 2026

রাতারাতি বদলাবে আবহাওয়া! ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় বাড়বে অস্বস্তি

দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। দিনের বেলায়…

April 19, 2026

KKR: কেকেআরের দুঃখের দিন শেষ? ১৮ কোটির পাথিরানা আজ কলকাতায়

দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে আইপিএল ২০২৬ মরসুম কেকেআরের জন্য। এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি…

April 19, 2026

DA ২% বাড়ল! ৫০ লক্ষ কর্মচারীর বেতন বাড়ছে—লেভেল ১–১৮ কার কত লাভ জানুন

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার মহার্ঘ ভাতা (ডিএ)…

April 19, 2026

মাত্র ১ টাকায় BSNL SIM! প্রতিদিন 2GB ডেটা + আনলিমিটেড কলিং—পুরো মাসের সেরা সস্তা প্ল্যান

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার মহার্ঘ ভাতা (ডিএ)…

April 19, 2026

গরমে স্বস্তি! হাওড়া-শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ নতুন লোকাল ট্রেন ঘোষণা

তীব্র গরমে নাজেহাল যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। লোকাল ট্রেন না পাওয়া, অতিরিক্ত…

April 19, 2026