আজ শুক্রবার, কলকাতার ইডেন গার্ডেনে হতে চলেছে ঐতিহাসিকে ডে-নাইট টেস্ট ম্যাচ। আজ মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। ভারতে প্রথম বারের জন্য হতে যাচ্ছে গোলাপি বলের ম্যাচ। আজকের ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করছে কলকাতা পুলিশ।
গোলাপি বলের টেস্টের জন্য একটি বিশেষ বাক্সের ব্যবস্থা করা হয়েছে। সেই বক্সে থাকবেন হাসিনা এবং আর ঘনিষ্ট ব্যক্তিরা। এই বক্সটিকে কমান্ডোরা ঘিরে থাকবে। ইতিমধ্যেই বাংলাদেশে নিরাপত্তারক্ষীরা ইডেন গার্ডেন এর সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে।
পুলিশ সুত্রে খবর হাসিনা তার নিরাপত্তারক্ষীদের সাথে থাকবে, তবে নিরাপত্তার সমস্ত দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের হাতে। শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে কোনোরকম ভুলত্রুটি রাখতে চাইছে না কলকাতা পুলিশ।
আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামবে শেখ হাসিনার প্লেন। সেখান থেকে নিউ টাউন, ইএম বাইপাস, পরমা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল হয়ে আলিপুরের এক পাঁচতারা হোটেলে থাকবেন। সেখান থেকে ইডেনে যোগ দেবেন তিনি।
পুলিশসুত্রে খবর, বিমানবন্দর থেকে আলিপুর হোটেল এবং সেখান থেকে ইডেন পর্যন্ত এলাকা গুলিতে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এমনকি হোটেলেও থাকবে কড়া নিরাপত্তা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…