এক করোনা সংক্রমিত ব্যক্তির সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর তারপরেই চিন্তার কালো মেঘ জমা হয় ইসলামাবাদে। এরপরই গত মঙ্গলবার নিজের লালারস পরীক্ষা করতে পাঠান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বুধবার রিপোর্ট এসে পৌঁছবে। ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসক ফয়জল সুলতানের নির্দেশে আপাতত সেল্ফ আইশোলেশনেই থাকবেন।
পাকিস্তানের এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জল এধির সঙ্গে গত ১৫ এপ্রিল বৈঠককে বসেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে তাদের দেশের করোনা পরিস্থিতি নিয়েই আলোচনা চলে। তবে তারা উভয়ের কেউই মাস্ক বা গ্লাভস পরিহিত ছিলেন না। পাক মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ইমরান খান ও ফয়জল এধির মধ্যে মিনিট সাতেকে বৈঠক হয়।
বৈঠক শেষে ক্রমেই শারীরিক অবনতি ঘটে পাকিস্তানের স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংস্থা এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জল এধির। এরপরই তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। আর তারপরেই চিন্তা ক্রমেই বাড়তে থাকে পাক প্রধানমন্ত্রীকে নিয়ে।
তবে ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে লালারস পরীক্ষা করতে দিয়েছেন গত মঙ্গলবার। এদিন সেই পরীক্ষার রিপোর্ট আসার কথা বলে জানা গিয়েছে। তবে পাক প্রধানমন্ত্রীর কথায়, অন্যান্য দেশের তুলনায় পাকিস্তানে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকটাই কম। এদিকে পাকিস্তানে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজারের কাছাকাছি ও মৃত্যু হয়েছে ১০৯ জনের। তবে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২,১৫৬ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…