খরস্রোতা নদীর মাঝখানে দাঁড়িয়ে সেলফি, পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল দুই তরুণীর
সেলফি তোলার ট্রেন্ড শুরু হয়েছে গত কয়েকবছর ধরে। মানুষ যেখানেই যায় সেখানে গিয়ে আগে সেলফি তোলে। এমনকি সোশ্যাল মিডিয়া সাইটে গিয়ে লাইক, শেয়ার, কমেন্টস এর জন্য নানা ঝুঁকিপূর্ণ কাজ করে। যার জন্য অনেক মানুষের প্রাণহানিও হয়েছে। তবুও কিছু কিছু মানুষের হুশ ফেরেনি। এবার এরকমই এক ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশের পেঞ্চ নদীতে।
লকডাউনের জেরে দীর্ঘদিন বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না। তাই লকডাউন উঠে যাবার পরই নদীর ধরে পিকনিক করার প্ল্যান করে ছয়জন কলেজ তরুণী। আর সেই মত সব ব্যবস্থা করা হয়। মধ্যপ্রদেশের পেঞ্চ নদীর ধারে পিকনিক স্পট ঠিক হয়। এবার হঠাৎ করে খরস্রোতা নদীর মাঝখানে পাথরে দাঁড়িয়ে একসাথে সেলফি নিতে যায় দুই তরুণী।
আর সেখানেই ঘটে বিপদ। কিছুক্ষন পরেই জলের স্রোত বাড়তে শুরু করে। নদীর জল বাড়তে থাকায় তারা আর জলে নামেনি। তখন বাকি চার বন্ধু পুলিশকে খবর দেয়। আর সাথে সাথেই পুলিশকর্মীরা ছুটে আসেন। ১২ জন উদ্ধারকার্যে নামেন। আর তারপরে স্থানীয়রাও সাহায্য করেন। সবার চেষ্টাতেই উদ্ধার হয় দুই তরুণী। ওই দুই তরুণী পুলিশদের ওমনেক ধন্যবাদ জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…