ইলেকট্রিক বাইক এবং স্কুটার এখন ভারতের ভবিষ্যৎ হয়ে উঠেছে। এই মুহূর্তে ভারতের বাজারে ইলেকট্রিক বাইক এবং স্কুটার এর একটা ভালো ডিমান্ড রয়েছে। সাধারণ বাইক এবং স্কুটার এর থেকে দামে কিছুটা বেশি হলেও, ইলেকট্রিক বাইক বা স্কুটার কেনার আগ্রহ দিন দিন বাড়ছে। এর কারণ হলো তেলের দাম বৃদ্ধি, পরিবেশ দূষণ কমানো। এছাড়াও ইলেকট্রিক বাইক মেইনটেইন করতে আপনার খুব একটা বেশি টাকা খরচ হয় না, কারণ আপনাকে কিন্তু এই বাইকের জন্য নতুন করে তেল খরচ করতে হয় না। এই আগ্রহকে কাজে লাগিয়ে বিভিন্ন ইলেকট্রিক বাইক কোম্পানি নতুন নতুন অফার দিচ্ছে। এর মধ্যে অন্যতম হলো পুরনো বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইক কেনার সুযোগ।
এই অফারটি দিয়েছে ইলেকট্রিক বাইক কোম্পানি পিওর ইভি। এই কোম্পানি পুরনো আইসিই বাইকের পাশাপাশি ইলেকট্রিক বাইকও এক্সচেঞ্জ করে নতুন বাইক বিক্রি করছে। এতে করে ক্রেতারা নিজেদের খরচ অনেকটা কমাতে পারছেন। পিওর ইভির এই অফারের সুবিধা নিতে হলে ক্রেতাদেরকে তাদের পুরনো বাইকটি সংস্থার এক্সচেঞ্জ ক্যাম্পে নিয়ে যেতে হবে। সেখানে বাইকের অবস্থা দেখে সংস্থা একটি এক্সচেঞ্জ ভ্যালু নির্ধারণ করবে। সেই ভ্যালুর বিনিময়ে ক্রেতারা নতুন বাইক কিনতে পারবেন।
পিওর ইভির এই অফারটি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কোম্পানি জানিয়েছে বাইকের অবস্থা অনুযায়ী ৩৮ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিতে পারে এই কোম্পানিটি। যদি ভালো মডেলের এবং ভালো অবস্থার বাইক হয় তাহলে আপনি পুরো ৩৮ হাজার টাকা পেয়ে যাবেন। পরিবর্তে আপনাকে পিওর ইভি কোম্পানির কোন একটি ইলেকট্রিক বাইক অথবা স্কুটার কিনতে হবে। ইতিমধ্যেই ১০০০-এর বেশি ক্রেতা এই অফারের সুবিধা নিয়েছেন বলে কোম্পানি জানিয়েছে। এই অফারটি ইলেকট্রিক বাইকের বিক্রি বাড়াতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, পুরনো বাইকগুলোকে পুনর্ব্যবহার করা সম্ভব হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…