করোনার দ্বিতীয় ঢেউ থেকে রেহাই পাচ্ছেনা কেউ। দেশের বিভিন্ন অংশ থেকে শুধু করোনার সংক্রমণের খবর। বাদ যাচ্ছে না বিনোদন জগৎ ও। ফের বাংলা বিনোদন জগতে দুঃখের খবর। শুক্রবার বেলা বাড়তেই সন্ধ্যা রায় অসুস্থ হয়ে পড়েন।
এই করোনা আবহে বেশ কয়েকদিন ধরেই জ্বর সর্দিতে কষ্ট পাচ্ছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায়। প্রবীন অভিনেত্রীর বয়স ৮০। তাই আর কোনো দেরী না করে অভিনেত্রীর পরিবারের সদস্যরা তাঁকে ভর্তি করেন আর এন টাগর হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসায় দেখা গিয়েছে অভিনেত্রীর বুকে কফ বসে রয়েছে তাঁর। এছাড়া শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। কোভিডের উপসর্গ থাকাতে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
উপসর্গের ভিত্তিতে তাঁর নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসায় সাড়া দিয়েছে অভিনেত্রী। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রবীন অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় আছেন টলিপাড়া সহ অনুগামীরা। সকলেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…