Categories: দেশনিউজ

Senior Citizen Concession: প্রবীণ নাগরিকদের ভাড়ায় এত ছাড় দিল রেল, জানুন সম্পূর্ণ সিদ্ধান্ত

গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয় রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেলমন্ত্রক। এই ভারতীয় রেলওয়ে সাধারণ মানুষের পাশাপশি অনেক স্পেশাল কেসে নতুন নতুন সুবিধা আনে। এই প্রসঙ্গে জানেন না ৯৯% মানুষ। বিশেষ করে ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী, গর্ভবতী মহিলাদের অনেক অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে। করোনার আগে সিনিয়র সিটিজেনদের টিকিটে বিশেষ ছাড় দেওয়া হত। তারপর থেকে এই সুবিধা বহুদিন বন্ধ রয়েছে। সংসদের একটি কমিটি রেল মন্ত্রককে ট্রেন ভ্রমণের সময় প্রবীণ নাগরিকদের দেওয়া এই কনসেশন ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় রেলওয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের ভাড়ায় ৪০ শতাংশ ছাড় দিত। মহিলাদের জন্য এর সর্বনিম্ন বয়স ৫৮ বছর। অর্থাৎ ৫৮ বছরের বেশি বয়সী নারীদের ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী, দুরন্ত গ্রুপ ট্রেনের সমস্ত ক্লাসের জন্য এই ছাড় দেওয়া হত। কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার সময় ২০ মার্চ এই কনসেশন বন্ধ করে দেওয়া হয়েছিল।

সম্প্রতি ভারতের লোকসভার বাদলকালীন অধিবেশনে, কিছু সদস্য ট্রেনে সিনিয়র সিটিজেনদের জন্য টিকিট ছাড় এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলেছেন। জনতা দল (ইউনিয়ন)-এর সদস্য রাধামোহন সিং বলেছেন যে করোনা মহামারির আগে, সিনিয়র সিটিজেনদের ট্রেনের ভাড়ায় ছাড় ছিল, কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন যে মহামারি শেষ হয়ে গেছে, কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য ভাড়ায় ছাড় এখনও শুরু হয়নি। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন যে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনের ভাড়ায় আগের মতো ছাড় দেওয়া হোক।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026