ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

September 2023 new rule: আধার কার্ড আপডেট সহ এই নিয়মগুলি পরিবর্তন হবে সেপ্টেম্বর মাসে, জেনে নিন আগে থেকে

আগস্টের পরে এবার আসতে চলেছে নতুন মাস সেপ্টেম্বর। সাধারণত প্রতিমাসে দেশে নতুন নতুন আর্থিক নিয়ম তৈরি হয়। সুতরাং ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেও, বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে ভারতের আর্থিক ক্ষেত্রে। আধার কার্ড আপডেট থেকে ক্রেডিট কার্ড পর্যন্ত এমন অনেক পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি সাধারণ মানুষকে প্রভাবিত করবে। চলুন জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন হতে চলেছে সামনের মাস থেকে এবং কিভাবে সেটা আপনার পকেটে প্রভাব ফেলবে।

আধার কার্ড আপডেট

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার ব্যবহারকারীদের এবারে বিনামূল্যে আধার আপডেট করার একটা সুযোগ দিয়েছে। এতে যে কোন আধার খুব সহজে বিনামূল্যে আপডেট করে ফেলা যাবে। ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই নতুন সুবিধা উপলব্ধ থাকবে। ইউআইডিএআই সমস্ত আধার ব্যবহারকারীদের অনুরোধ জানিয়েছে যারা দশ বছর ধরে নিজেদের আধার কার্ড আপডেট করছেন না তারা যেন নিজেদের কার্ড আপডেট করে ফেলেন।

২০০০ টাকার জন্য নতুন নিয়ম

ভারতীয় রিজার্ভ ব্যাংক ২ হাজার টাকার নোট বিনিময় এবং জমা করার ক্ষেত্রে চার মাস সময় দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছিল, এবার ২০০০ টাকার নোট প্রচলন থেকে সরিয়ে নেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই নোট পরিবর্তনের সময়সীমা দেওয়া হয়েছে। যাদের কাছে এখন ২০০০ টাকার নোট রয়েছে, তারা খুব সহজেই ব্যাংকে গিয়ে এই নোট পরিবর্তন করতে পারবেন। সেপ্টেম্বর মাসের আগে আপনাকে এই কাজটা করে ফেলতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

আপনি যদি এখনো পর্যন্ত নিজের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজটি আপনি করে ফেলতে পারেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যদি কেউ তার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করেন তবে সে ক্ষেত্রে ১ অক্টোবর ২০২৩ তারিখ থেকে এই প্যান কার্ড সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। আপনারা এই কার্ড আর ব্যবহার করতে পারবেন না।

ডিম্যট একাউন্ট তালিকাভুক্তি

আপনার প্যান কার্ড এবং আধার কার্ড যদি লিংক না থাকে তাহলে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট এতক্ষণে বাতিল হয়ে যাবে। আপনারা যারা বিনিয়োগের ক্ষেত্রে রয়েছেন তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই অ্যাকাউন্ট আবার নতুন করে চালু করতে পারেন। সেবী ট্রেডিং এবং ডিম্যাট একাউন্টধারীদের জন্য মনোনয়ন বা মনোনয়ন প্রত্যাহারের সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করেছে। আপনি যদি মনোনয়ন প্রক্রিয়াটি সম্পন্ন শেষ না করে থাকেন তাহলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজটি ভালোভাবে সম্পন্ন করে ফেলুন। সেবি মনোনয়ন ছাড়া আপনি এই অ্যাকাউন্ট নতুন করে চালু করতে পারবেন না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026