BB Special

গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘চিংড়ি চিচিঙ্গা চচ্চড়ি’

শ্রেয়া চ্যাটার্জি – চিচিঙ্গা সবজিতে রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান, ভিটামিন, খনিজ রয়েছে। এছাড়াও সামান্য ক্যালোরি প্রচুর পরিমাণে ভিটামিন এ’ বি’ সি’ রয়েছে। প্রাচীনকালে চিচিঙ্গা ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। জ্বর সারানোর জন্য মূলত এটি ব্যবহৃত হয়ে থাকে। সামান্য ক্যালোরি থাকায়, ডায়াবেটিসের রোগীদের জন্য এটি দারুণ উপকারী। তাছাড়া টাক মাথায় চুল গজাতেও চিচিঙ্গা এর ব্যবহার আছে। চিচিঙ্গা তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যারা হাই ব্লাড প্রেসারে ভুগছেন, তাঁরা নিয়মিত চিচিঙ্গা নিয়মিত খান। এর মধ্যে থাকা পটাসিয়াম মানসিক চাপ কমাতেও সাহায্য করে। আজ আমাদের রেসিপি ‘চিংড়ি চিচিঙ্গা চচ্চড়ি’।

উপকরণ : চিচিঙ্গা কুরে রাখা, ছোট ছোট চিংড়ি মাছ, সরষের তেল ও নুন, চিনি স্বাদমতো, হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা বাটা, কুচি করে কাটা পেঁয়াজ , কুচি কুচি করে কাটা রসুন, কুচি কুচি করে কাটা টমেটো।

প্রণালী : চিচিঙ্গা গুলিকে ভালো করে কুরে নিয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে, তেল গরম হলে চিংড়ি মাছ গুলো হালকা করে ভেজে নিতে হবে। কড়া থেকে চিংড়ি মাছ তুলে নিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো গুলি দিয়ে ভালো করে ভাজতে হবে। সামান্য হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি দিতে হবে। তারপরে চিচিঙ্গা গুলিকে ভাল করে জল ঝরিয়ে, কড়াই দিয়ে ভাজতে হবে। বেশ ভাজা ভাজা হলে লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। এমন ভাবে বাঁচতে হবে যাতে পাশ দিয়ে তেল ছেড়ে যায়। নামানোর আগে ভাজা চিংড়ি মাছ গুলি দিয়ে ভাল করে নেড়ে চেড়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘চিংড়ি চিচিঙ্গা চচ্চড়ি’।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026