ভাইরাল & ভিডিও

‘বন্ধু কালাচাঁদ’ স্কুলের বেঞ্চে উঠে সাত ছাত্রীর উদ্দাম নাচ, ভাইরাল ভিডিও দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের

নেটদুনিয়ায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে তা ভাইরাল হবেই। প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে। তবে তার মধ্যে সব ভিডিও যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় তাও নয়। তবে যে সমস্ত ভিডিও ভাইরাল হয় তার মধ্যে বেশিরভাগটাই নেটিজেনদের বিনোদনের উপর নির্ভরশীল।

বর্তমান যুগে রিল ভিডিও বানানোটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আট থেকে আশি প্রায় সকলেই নিজেদের অবসরে ব্যস্ত থাকেন রিল ভিডিও বানাতে। অবশ্য ইনস্টাগ্রাম আজকের দিনে দাঁড়িয়ে আমজনতা হোক কিংবা তারকা সকলের কাছেই একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হতে চান মানুষের মধ্যে।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনে থাকার পর মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছেন সকলেই। বাদ নেই স্কুল পড়ুয়ারাও। কারণ এতদিন ধরে পড়াশোনা চলেছে মোবাইল ফোনেই। সেকারণে সকলের হাতেই এসে গিয়েছে স্মার্টফোন। এক্ষেত্রে তারা সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকে পড়েছে ভীষণভাবে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর সম্প্রতি স্কুল যাচ্ছেন শিক্ষার্থীরা। স্বাভাবিকভাবে তারা বন্ধুদের কাছে পেয়ে খুশি। তবে তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল স্কুলের ৭ পড়ুয়ার খুশির উচ্ছ্বাস দেখে অবাক হয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

সম্প্রতি তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ন মেমোরিয়াল স্কুলের ৭ পড়ুয়া স্কুল ড্রেসেই ক্লাস রুমের মধ্যে ‘বন্ধু কালাচাঁদ’ গানে তুমুল নেচে রিল ভিডিও বানিয়ে তা শেয়ার করে ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই ঘটে বিপত্তি। ইতিবাচক প্রতিক্রিয়া বদলে এইসব পড়ুয়ার কপালে জুটেছে সমস্ত নেতিবাচক মন্তব্য। ইতিমধ্যেই এই ভিডিও গিয়ে পৌঁছেছে প্রধান শিক্ষকের হাতে। জানা গেছে, স্কুল বাউন্ডারির মধ্যেই এমন কান্ড ঘটানোর জন্য তাদের বিরুদ্ধে কড়া শাস্তির বন্দোবস্ত করতে পারে স্কুল কর্তৃপক্ষ।

সম্প্রতি এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই ভিডিও দেখে বেজায় চটেছেন নেটনাগরিকদের একাংশ। এমনকি তাদের কোভিড বিধি মানতেও দেখা যায়নি। স্কুল খোলার পর পড়ুয়াদের সতর্ক করার দায়িত্ব স্কুলকে দিয়েছে রাজ্য। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকে পড়ুয়াদের কড়া হাতে সতর্ক করতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। কারণ এখন প্রায়ই এমন ঘটনা বারবার ঘটতে দেখা যাচ্ছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026