Local Train Cancel: দোল এবং হোলিতে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন, মেট্রোর সময়সূচিতে পরিবর্তন

হাওড়া এবং শিয়ালদহ শাখায় দোলের দিন বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। এর পাশাপাশি শহরতলীর বিভিন্ন শাখাতে বেশ কয়েকটি লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। অন্যদিকে দোলযাত্রা এবং হোলি উপলক্ষে মঙ্গল এবং বুধবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় এই দুইদিন মেট্রো চলবে সংখ্যায় কম। শহরে গ্রীন এবং ব্লু এই দুই রুটে মেট্রোর যাত্রা দেরি করে শুরু হবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে।

দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ মঙ্গলবার হাওড়া শাখায় রবিবারের সময়সূচি অনুযায়ী লোকাল ট্রেন চলবে বলে জানিয়েছে রেল। পাশাপাশি এইদিন শিয়ালদহ শাখায় সকাল থেকে লোকাল ট্রেনে যাত্রী তুলনামূলক কম থাকায় কয়টি ট্রেন বাতিল করা হতে পারে। মোট ২৩৩টি লোকাল বাতিল করা হয়েছে বলে শুক্রবার একটি ঘোষণা জানিয়েছে পূর্ব রেলওয়ে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ২৩৩টি ট্রেনের মধ্যে শিয়ালদহ মেন লাইনের ১০৫ টি ট্রেন রয়েছে। বনগাঁ হাসনাবাদ এবং ডানকুনি লাইনে ৩৩, ১৭ এবং ১৬ টি ট্রেন বাতিল রয়েছে। অন্যদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ৬২ টি লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

দোল এবং হোলির দিন অর্থাৎ মঙ্গল এবং বুধবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে দিনভর আপডাউন মিলিয়ে ২৮৮ ট্রেনের বদলে ৬০ টি ট্রেন চলবে। এর মধ্যে রয়েছে ৩০ টি আপ ট্রেন এবং ৩০টি ডাউন ট্রেন। এছাড়া ৬০টির মধ্যে ৫৮ টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করবে। মঙ্গলবার এই রুটে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটা থেকে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেন সকাল ৬:৫০ এর পরিবর্তে দুপুর আড়াইটা থেকে ছাড়বে। কবি সুভাষগামী প্রথম ট্রেন ওই একই সময়ে দমদম স্টেশনে আসবে। অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেন সকাল ৬:৫৫ মিনিটের পরিবর্তে আড়াইটা থেকে যাত্রা শুরু করবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026