নিউজ

Train Cancelled: ঘূর্ণিঝড় Remal এর আশাঙ্কায় বাতিল একের পর এক ট্রেন, দেখে নিন লিস্ট

ধেয়ে আসতে পারে ঝড়। ভোটের আবহের মধ্যে ঝড়ের আশঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কার কথা ইতিমধ্যে দেওয়া হয়েছে পূর্বাভাস। প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড় Remal সবার আগে আঘাত হানতে পারে সুন্দরবনে।

তারপরে সেটা অগ্রসর হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার দিকে। ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। প্রাকৃতিক দুর্যোগের আশাঙ্কায় ব্যাহত হতে পারে সাধারণ যাত্রী পরিষেবা। প্রভাব পড়তে চলেছে রেল ব্যবস্থা। বাংলার সাগর লাগোয়া রাজ্যগুলো ছাড়াও ভালরকম প্রভাব পড়তে পারে কলকাতা-হাওড়াতেও।

যার ফলে রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। বাতিল হতে চলেছে ট্রেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দিঘাগামী বেশ কিছু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল, পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন, দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন, দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল, দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস।

দুটো ট্রেনের রুট বদল করা হয়েছে, পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস ও দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৬ মে মধ্যরাতের মধ্যে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026