নিউজ

জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

প্রীতম দাস : আবারো এক নতুন নজির গড়লো এস এফ আই। জে এন ইউ, পণ্ডিচেরি, হায়দ্রবাদের পর এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর নির্বাচনে জয়লাভ করে জয়ের মুকুটে এক নতুন পালক যোগ করলো। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় প্রকাশ করা হয়। ফল বেরোনোর পর দেখা যায় জি এস, এ জি এস, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং জিসিআর সেক্রেটারি – পাঁচটি আসনেই এস এফ আই বিপুলভোটে জয়লাভ করছে।

প্রেসিডেন্সিতে শেষবার ২০১০ সালে ছাত্র সংসদ এর দায়িত্ব পেয়েছিলো এস এফ আই। এরপর থেকে স্বাধীন অরাজনৈতিক সংগঠন আই সি এর কাছে ক্রমাগত হার। গত নয় বছরের ধাক্কা সামলে এত বড় জয় তাদের কাছে নিঃসন্দেহে এক নজির কারণ, যে সময় সি পি এমের অবস্থা ক্রমশঃ ভেঙে পড়ছে। ঠিক সেই সময়ে সি পি এম এর ছাত্র সংসদের এত বড় জয় তাদের অক্সিজেন যোগানোর কাজ করবে।

জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এস এফ আই কর্মীরা। ক্যাম্পাসজুড়ে এখন শুধু লাল আবির, আকাশে বাতাসে লাল আবির উড়িয়ে তারা তাদের জয় উদযাপন করছে। উচ্ছসিত দলের নেতা সহ কর্মিবৃন্দগণ স্লোগানে, গানে ও কবিতায় উৎসবের মত আনন্দে মেতে উঠেছে।

তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি প্রেসিডেন্সিতে কোনো প্রার্থী দেইনি কিন্তু ফল প্রকাশের পর তৃণমূল ছাত্র সংগঠনের তরফে বলা হয়, আমরা পাঁচটি সি আর আসন জিতেছি। এছাড়া অন্যান্য বেশ কিছু নির্দল জয়ী প্রার্থী আমাদের সঙ্গে আছেন। তবে বিজয়ী প্রার্থীদের নাম জানাতে পারেনি টিএমসিপি। বলাবাহুল্য এবার নোটায় প্রচুর ভোট পড়েছে। এস এফ আই এর তরফ থেকে জয়ের বিবৃতি স্বরূপ বক্তব্য বলা হয় , আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে ছিলাম তার প্রমাণ এই জয়। এই জয় এসএফআই এর নতুন মাইলফলক বলাই যায় !

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026