বিনোদন

অনলাইনে মদ অর্ডার করতে জালিয়াদির শিকার বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

অনলাইন শপিং করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। অনলাইনে মদ অর্ডার করেছিলেন অভিনেত্রী। ক্যাশ অন ডেলিভারি না থাকায়, আগেই মদের টাকা পে করেছিলেন শাবানা। কিন্তু সময় চলে গেলেও বাড়িতে এসে পোঁছলো না অর্ডার করা সেই মদ। ফোন করা হলেও কেউ ফোন তোলেনি।পরে বুঝলেন এই মদ আর আসবেনা। বৃহস্পতিবার টুইট করে নিজেই জানালেন প্রতারণার কথা।

৭০ বছরের অভিনেত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, সাবধান! তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি মদ কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করেন। তবে তারপরেও জিনিসটা পাননি। বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি। নিজের টুইটে অনুগামীদের সাথে সেই প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরও শেয়ার করেছেন।

যদিও দিনের শেষে শাবানা এও বলেন, তিনি সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন যাদের নাম করে মদ বিক্রি করা হচ্ছিল অনলাইনে। সঙ্গে এটাও জানতে পেরেছেন, তিনি যাদের টাকা দিয়েছেন তাঁরা এই কোম্পানির সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তবে শুধু শাবানা আজমিই নয়। এই একই সংস্থার দ্বারা প্রতারিত হয়েছেন বহু সাধারণ মানুষ ও। শাবানা আজমির টুইটের নীচে একে একে এসে নিজেদের কথাও বললেন। অনেকে তো লিখেছেন এই সংস্থা থেকে জিনিস কিনে প্রায় লাখ লাখ টাকা চোট হয়েছে।

এক অনুরাগী লিখেছেন, গুগলে এরকম বহু সংস্থা ফাঁদ পেতে রেখেছে। যেখানে ঢুকলে আর্থিক ক্ষতি হবেই। শাবানার টুইটে অনেকে কমেন্ট বক্সে লিখেছেন, মন্ এই ভাবে অনলাইনে নম্বর দিয়ে যারা জিনিস বিক্রি করে, তারা বেশিরভাগই ভুয়ো। অনেক শুভাকাঙ্ক্ষী শাবানাকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন। শুধু অভিনেত্রী শাবানা নয় এর আগে অক্ষয় খান্না, নার্গিস ফাকরি, করন সিং গ্রোভারের মতো তারকারা অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026