বলিউড

Shahrukh Khan: শার্টলেস শাহরুখ খান, প্রিয় অভিনেতার ফিটনেস দেখেই মুগ্ধ অনুরাগীরা

বলিউডের কিং খান তিনি। ৯০’এর দশকে একাই হিট করিয়েছেন একাধিক সিনেমা। ছবিতে অভিনেতার উপস্থিতি ভিড় জমাতো হলে। শুরুর সময় থেকে আজ পর্যন্ত অভিনেতা একনাগারে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন দর্শকদের মাঝে। ক্রমাগত মুগ্ধ করে যাচ্ছেন তার ভক্তমহলকে। মিডিয়াতে কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় অভিনেতাকে। অভিনেতাকে নিয়ে চর্চা করার জন্য তার ভক্তমহলের আলাদা করে কোন বিষয়ের প্রয়োজন পড়ে না। উল্লেখ্য, নয় নয় করে গতমাসেই এই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের ৩০’টা বছর পূর্ণ করলেন অভিনেতা, যার জন্য একরাশ শুভেচ্ছাবার্তাও পেয়েছেন তিনি।

তবে সম্প্রতি অভিনেতা নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন নিজের শার্টলেস লুকের জন্য। ৫৬ বছর বয়সেও অভিনেতার ফিটনেস্ নজর কেড়েছে সকলের। রীতিমতো নিজের বয়স ধরে রেখেছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’এর রাজ। সম্প্রতি অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন যেখানে তাকে একটি নামী বডি ওয়াশের অ্যাড দিতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও শেয়ার হতেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের পাশাপাশি অভিনেতার ভক্তমহলের মাঝে।

ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেতাকে খালি গায়ে বাথরুমের মধ্যে দেখা গিয়েছে। সেখানে একটি নামী বডি ওয়াসের অ্যাড দিচ্ছিলেন তিনি, তা ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নিজেদের প্রিয় অভিনেতা শাহরুখ খানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। নিজেদের প্রিয় অভিনেতার ফিটনেস দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।

উল্লেখ্য, বলিউডে ‘পাঠান’ ছবির সূত্র ধরেই বড়পর্দায় ফিরছেন বলিউডের কিং খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দীপিকা পাডুকোনের সাথে দেখা মিলবে অভিনেতার। ‘চেন্নাই এক্সপ্রেস’এর পর এই ছবিতে তাদের একসাথে জুটি হিসেবে দেখা মিলবে আবারো। অন্যদিকে, তামিল পরিচালক অ্যাটলির সাথে চা খেতেও দেখা গিয়েছে তাকে। ‘জওয়ান’ ছবির টিজার মুক্তি পেতেই মুগ্ধ নেটমহল। ছবিতে একেবারে এক অন্য অবতারে দেখা মিলতে চলেছে অভিনেতার, তা টিজারেই স্পষ্ট। সম্ভবত সব ঠিকঠাক থাকলে ২০২৩’এর ২’রা জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি। আপাতত অপেক্ষায় সিনেমা অনুরাগীরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026