বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডের বাদশা শাহরুখ খান ভারতীয় দর্শকদের জন্য একাধিক হিট ফিল্ম উপহার করেছেন। তবে শাহরুখ খান এবং কাজলের “কুছ কুছ হোতা হ্যায়” সর্বকালের হিট সিনেমা। এই সিনেমাতে জনপ্রিয় বলিউড জুটির মাখোমাখো রোমান্স এবং সেইসাথে অনস্ক্রিন কেমিস্ট্রি মন জয় করে নিয়েছিল সকল দর্শকদের। বলিউডপ্রেমীদের এক দেখাতেই পছন্দ হয়েছিল এই সিনেমা। এই সিনেমার বেশিরভাগ চরিত্র এখনো মানুষের কাছে জীবন্ত। প্রত্যেকেই দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে।
জনপ্রিয় এই “কুছ কুছ হোতা হ্যায়” সিনেমাতে অসাধারণ সুন্দর অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিল এক শিশুশিল্পী। অবশ্যই বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। আজকের এই প্রতিবেদনে ছোট্ট অঞ্জলীর কথা বলা হচ্ছে যে শাহরুখ খানের মেয়ের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিল। কিউট অঞ্জলীর প্রাণোচ্ছল হাসি এবং সেইসাথে সুদৃঢ় এবং সাবলীল অভিনয় এখনও সবার মনে ধরে। জানিয়ে রাখি, অঞ্জলীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর নাম সানা সাইদ।
তবে তখনকার ছোট্ট অঞ্জলি এখন আর ছোট নেই। সে এখন বেশ বড় এবং দেখতে সুন্দরী হয়েছে। এইটুকু বললে অবশ্য ভুল হবে। এখন এই অভিনেত্রী নিজের হটনেস দিয়ে কাবু করেন লাখ লাখ পুরুষ নেটজনতাকে। সম্প্রতি এই সানা সাইদ, তাঁর প্রেমিক সাবা ওয়াগনারের সাথে বাগদান সেরেছেন। গত রবিবার অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ফটো-ভিডিওতে ভক্তদের সাথে বাগদানের কিছু ঝলক শেয়ার করেছেন। ছবিতে ওই দম্পতিকে কালো পোশাকে বেশ সুন্দর লাগছিল এবং তারা তাদের এনগেজমেন্ট রিং দেখিয়েছে। এই পোস্ট ইন্টারনেটে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কমেন্ট করে ওই জুটিকে অভিনন্দন জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…