বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। রোমান্স কিং, শাহরুখকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেয়। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও এই তারকার জনপ্রিয়তা কম নেই।
এক কথায় বলা যেতে পারে বলিউড ইন্ডাস্ট্রিতে একতরফা প্রভাব রয়েছে শাহরুখ খানের। মাঝে মাঝে তিনি নিজের অভিনয় দক্ষতার কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে এসে থাকেন। তবে অতি সম্প্রতি শাহরুখ খান নিজের ছেলে আরিয়ান খানের জন্য সোশ্যাল মিডিয়াতে অধিক চর্চিত হচ্ছেন। তবে এটি মাদক মামলা নয়। জানিয়ে রাখা ভালো, কিং খানের ছেলে আরিয়ান খান কিছু মাস আগে প্রমোদতরীতে মাদকসহ ধরা পড়ে জেলের ঘানি টেনেছিলেন। তবে এখন আরিয়ান খান ছাড়া পেয়ে গেছেন। তবে নতুন এক কারণে ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন আরিয়ান খান। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
জানা যাচ্ছে, সম্প্রতি শাহরুখপুত্র আরিয়ান খান নতুন সম্পর্কে জড়িয়েছেন। শাহরুখ খানের ছেলে এখন একটি মেয়ের সাথে আইপিএল দেখতে যাচ্ছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। অনেকেই মনে করছেন আরিয়ান খানের খুব কাছের হলো এই মেয়েটি। আবার অনেকে ভেবে নিয়েছেন এই মেয়েটি কিং খান পরিবারের পুত্রবধূ হতে চলেছেন। সোশ্যাল মিডিয়াতে তুমুল চর্চা চলছে আরিয়ান খান এবং ওই মেয়ের প্রেমের গল্প নিয়ে।
আসলে গত ২৬ তারিখ ছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের ক্রিকেট ম্যাচ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখপুত্র আরিয়ান খান একটি অত্যন্ত সুন্দরী মেয়ের সাথে খেলা দেখতে গিয়েছিলেন। সেখানে দুজনকে বেশ গল্প করতেও দেখা গিয়েছে। তবে এই মেয়ে কে, তা আপাতত চেনা যায়নি। মিডিয়ার কাছে এই মেয়ে এখন মিস্ট্রি গার্ল। স্টেডিয়ামের বিভিন্ন ছবি এখন সোশ্যাল মিডিয়াতে সুপারভাইরাল। তবে এখনও অব্দি আরিয়ান খান এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। গত কয়েকদিনের তুলনায় গরম ও অস্বস্তি…
মহারাষ্ট্রের সরকারি কর্মচারীদের জন্য ফের একটি গুরুত্বপূর্ণ আর্থিক আপডেট সামনে এসেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সরকারি বাসযাত্রা আরও সহজ করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে সরকারি বাসে…
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…
দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…