পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় শহিদ বিভূতি ধৌনদিয়াল এর স্ত্রী নিকিতা সেনায় যোগ দিচ্ছেন। বিবাহবার্ষিকীতে ফিরে আসার কথা ছিল মেজর বিভূতি ধৌনদিয়ালের, কিন্তু ফিরে এসেছিল তার দেহ। ভারতীয় সেনাবাহিনী ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসে ছিলেন মেজর বিভূতি ধৌনদিয়াল। গতবছর ১৭ ফেব্রুয়ারি সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হন মেজর।
গত ফেব্রুয়ারিতে স্বামীর নিথর দেহ দেখে সামলাতে পারেন নি নিজেকে, কিন্তু এবছর ফেব্রুয়ারিতে নিকিতাই স্বামীর চলা পথে দেশসেবায় যোগ দিতে চলেছেন সেনায়। দেরাদুনের বাড়িতে নিকিতা জানান তার স্বামী শহিদ হওয়ার ৬ মাস পরেই শর্ট সার্ভিস কমিসনের পরীক্ষা দেয়। পরীক্ষা দিতে দিতে অনুভব করছিলেন তার স্বামীকে, শক্তি পেয়েছেন তাতে। শর্ট সার্ভিস পরীক্ষা ও ইন্টারভিউয়ে পাশ করে এখন চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষায় আছেন।
আরও পড়ুন : পয়লা এপ্রিল থেকে ভারতে পাওয়া যাবে সবচেয়ে পরিষ্কার পেট্রোল ও ডিজেল
তার স্বামী যাতে তাকে নিয়ে গর্ব অনুভব করেন তাই সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত। বিয়ের মাত্র ৯ মাস পরেই স্বামীকে হারিয়েছেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে প্রশ্নের উত্তরে সবাই কে চমকে দিয়ে জবাব দিয়েছিলেন তার বিয়ে ২ বছর হয়েছে, তার বক্তব্য শারীরিকভাবে না থাকলেও বিয়ে ভেঙে যায়নি। কঠোর পরিশ্রম করে স্বামীর চলা পথে দেশের সেবায় নিয়োজিত করতে চান নিজেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…