বিনোদন

Shahid kapoor Injury: ‘জার্সি’ ছবি দিয়েই কামব্যাক করছেন অভিনেতা, অনুশীলনেই গুরুতর আহত শাহিদ কাপুর; পরলো ২৫’টি সেলাই

পর্দায় অভিনয় করার সময় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর চেষ্টা করেন যতটা সম্ভব নিজেকে চরিত্রের সাথে মানিয়ে নিয়ে দর্শকদের মনের মধ্যে দাগ ফেলার। শেষবারের মতো তাকে বড়পর্দায় দেখা গিয়েছিল ‘কবীর সিং’ ছবিতে। কবীরের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিপুল প্রশংসিত হয়েছিলেন অভিনেতা। তার চরিত্র রীতিমতো ঘোর লাগিয়ে দিয়েছিল দর্শকদের মনে। এই ছবি দেখার পর অনেকেই বলেছিলেন, পরবর্তীকালে শাহিদ কাপুরের নাম উঠলে কাবীর সিংয়ের কথা মানুষের মনে পড়বেই। তবে এক দীর্ঘ বিরতির পর আবারও ‘জার্সি’ ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন শাহিদ কাপুর। উচ্ছ্বসিত তার অনুরাগীরাও।

শাহিদ কাপুর অভিনীত এই নতুন আসন্ন ছবিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এক ক্রিকেটারের মাঠে ফেরার গল্প বলবে এই ছবি। এই ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে দীর্ঘদিন ধরে ক্রিকেট প্র্যাক্টিস করছেন তিনি। আর ক্রিকেট প্র্যাক্টিসের সময়ই হাতে গুরুতর চোট পেয়েছেন শাহিদ কাপুর। চোট এতটাই গুরুতর যে ২৫টি সেলাইও পড়েছে তার হাতে।

সম্প্রতি অভিনেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, শাহিদ কাপুর ‘জার্সি’ ছবিতে অভিনয়ের জন্য এবং নির্দিষ্ট চরিত্রে প্রাণ প্রতিষ্ঠার জন্য কঠোর অনুশীলনে মগ্ন রয়েছেন। দিন-রাত কঠোর পরিশ্রম করছেন ক্রিকেটকে রপ্ত করার জন্য। তিনি ট্রেনারকে এও বলেছেন, আগে কখনো ক্রিকেট এইভাবে খেলেননি। তাকে প্রাক্টিস করিয়ে যেতে বলেছেন, ট্রেনারকে অনুরোধ করেছেন তাকে যেন তিনি না ছাড়েন। আর এই ক্রিকেট প্র্যাক্টিস করতে গিয়েই গুরুতরভাবে আহত হন অভিনেতা। তারপরেও তিনি হাল ছাড়েননি, চোট সারিয়ে শুটিংয়ে নেমেছেন তিনি।

শাহিদ কাপুর অভিনীত আসন্ন ‘জার্সি’ ছবিতে বাবা পঙ্কজ কাপুর এর সাথে অভিনয় করতে দেখা যাবে তাকে। সম্প্রতি নিজের বাবার সাথে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেছেন তার বাবার সাথে শুটিং করা শুধু কঠিনই নয় ভয়েরও। এই ছবি আসলে একটি তেলেগু ছবির রিমেক। ছবিতে উল্লেখও আছে সেই ছবির নাম। খুব শীঘ্রই, চলতি বছরের শেষ দিনে ৩১’শে ডিসেম্বর ‘জার্সি’ ছবিটি মুক্তি পেতে চলেছে। অপেক্ষায় রয়েছেন অভিনেতার অসংখ্য অনুরাগীরা।

John Fabian

Recent Posts

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026

স্কুল ব্যাগের ওজন নিয়ে কড়া নির্দেশিকা! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের

পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন নির্দেশিকা…

May 23, 2026

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর! নতুন বিতর্কে তোলপাড় বাংলা

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা…

May 23, 2026

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026