বিনোদন

‘মন্নত’ কি বিক্রি হয়ে যেতে বসেছে? কড়া জবাব দিলেন শাহরুখ খান

আবারও ‘মন্নত’ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো অভিনেতা শাহরুখ খানকে। সম্প্রতি দশেরার পর শাহরুখ ‘আস্ক এসআরকে’ -এর সিজন শুরু করেছেন। এই সিজনে শাহরুখকে এক নেটিজেন প্রশ্ন করেন যে, শাহরুখের মুম্বই-এর বাংলো ‘ মন্নত’ কি বিক্রি হয়ে যেতে বসেছে? শাহরুখ ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে কড়া জবাব দেন। তিনি বলেন , মন্নত বিক্রি করা যায় না,মাথা নিচু করে মন্নত করতে হয়। তাহলে জীবনের স্বপ্ন পূরণ হয়,বলেন কিং খান। এরপর ওই ব্যক্তি আর কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে। ‘মন্নত’ শব্দটির অর্থ প্রার্থনা। ‘মন্নত’ শুধুমাত্র কিং খানের বাসস্থান নয়, এর সঙ্গে জড়িত আছে তাঁর অনুভূতি। এর আগেও ‘মন্নত’-এ ঘর ভাড়া পাওয়া যাবে কিনা, জানতে চেয়েছেন কিছু নেট নাগরিক। কিন্তু শাহরুখ কখনো মজার ছলে বা কখনো কড়া ভাবে জবাব দিয়েছেন তাঁদের। ‘মন্নত’ ছাড়াও দুবাইয়ে ‘জন্নত’ নামে একটি বাংলো রয়েছে শাহরুখের। কিছুদিন আগে শাহরুখ লন্ডনেও একটি বাড়ি কিনেছেন বলে জানা গেছে।

বলিউডে এই মুহূর্তে নেপোটিজম নিয়ে বিতর্ক তুঙ্গে। সেই অর্থে অভিনেতা শাহরুখ খান একজন ‘আউটসাইডার’। টিনএজে শাহরুখ হারিয়েছিলেন তাঁর বাবাকে। ভাগ্যের ফেরে মায়ের মৃত্যুর দিন অভিনেত্রী হেমা মালিনীর ফোন এসেছিল তাঁর পরিচালিত ‘দিল আশনা হ্যায়’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করার জন্য। মা-কে গোর দিয়ে সেদিন মুম্বই-এর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শাহরুখ খান। কিন্তু আইনি জটিলতার কারণে শাহরুখের প্রথম ছবি ‘দিল আশনা হ্যায়’ মুক্তি পায় ‘রাজু বন গয়া জেন্টলম্যান’-এর পরে। ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ হিট হলেও শাহরুখকে রীতিমত সংঘর্ষ করতে হয় বলিউড ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করার জন্য।

এক চরম লড়াইয়ের মধ্যে দিয়ে কিং খানের উত্থান। তাই তিনি পছন্দ করেন সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে। এই কারণে নিজের টুইটার অ্যাকাউন্টে ‘আস্ক এসআরকে’ শুরু করেছেন শাহরুখ। তাঁর অনুরাগীদের প্রশ্ন ও সমস্যা সমাধানের জন্য শাহরুখের এই প্রচেষ্টা। কিন্তু পরিবারকেন্দ্রিক শাহরুখের পছন্দ নয় তাঁর পরিবার ও ঘর নিয়ে অযথা প্রশ্ন। ‘মন্নত’ শাহরুখের ঘর, যেখানে দিনের শেষে কিং খান একজন ‘ফ্যামিলি ম্যান’। কিন্তু বিতর্ক সৃষ্টি করার জন্য কখনো কখনো তাঁর এই অনুভূতির অপব্যবহার করেন কিছু নেট নাগরিক। শাহরুখও তাঁদের সঙ্গে সঠিকভাবেই ‘ডিল’ করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026