বলিউডের জগতে তথা ভারতের সিনেমার ইতিহাসে কিং খানকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বলিউডের বাদশা শাহরুখ খান দেশ ও বিদেশে নিজের নাম সিনেমার জগতে স্বর্নাক্ষরে লিখিয়ে রেখেছেন। তিনি খুব অল্প বয়সেই মা বাবাকে হারিয়ে জীবনের কঠিন লড়াইয়ে একাই যোদ্ধার মত অবতীর্ণ হয়েছিলেন। জীবনে শাহরুখ কখনো তার মা বাবার স্নেহ পাইনি। অর্থ ধন দৌলত সব কিছু পেলেও শাহরুখ মা-বাবার হারানোর দুঃখটা খুব ভালোভাবেই বোঝেন। এবার সম্প্রতি আবারও আরেকজন কাছের মানুষকে হারালেন কিং খান। আসলে শাহরুখ খানের বন্ধুর মায়ের মৃত্যু হয়েছে কিছুদিন আগেই। আর তাতেই শোকস্তব্ধ হয়ে বাদশা সোশ্যাল মিডিয়াতে শোকপ্রকাশ করেন।
শাহরুখ খানের সাংবাদিক বন্ধু জাকারিয়া সম্প্রতি তার মাকে হারিয়েছে। সে মাকে হারানোর বেদনায় একটি টুইট করে। সেই টুইটে তিনি লেখেন, “আমার মা ফাতেমা জাকারিয়া গতকাল রাতে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ। উনি দীর্ঘ সুন্দর ঘটনাবহুল জীবনযাপন করেছিলেন। তিনি তার সন্তান এবং নাতি নাতনীদের সাথে শেষ জীবনটা কাটিয়েছেন। এই ছবিটা ওনার খুব প্রিয় ছিল।”
শাহরুখ খান সেই টুইটার পোস্ট এর প্রতিক্রিয়ায় বলেছেন, “আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি আমি। ঈশ্বর আপনাকে আপনার ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য শক্তিপ্রদান করুক।” প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে জিরো সিনেমা করার পর থেকে খুব একটা সিনেমা করতে দেখা যায়নি শাহরুখ খানকে। তবে ২০২১ এ কামব্যাক করছেন বলিউড বাদশা। এবার শাহরুখ, দীপিকা পাডুকোন, জণ আব্রাহাম ইতিমধ্যেই তাদের নতুন সিনেমার শুটিংয়ের কাজে লেগে পরেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…