বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘পাঠান’ মুক্তির আগেই উঠে এসেছে শিরোনামে। এই ছবিটির ‘বেশরাম রঙ’-নামের গানটি প্রকাশের পর থেকেই বিতর্কে জড়িয়েছে ছবিটি। এই গানে যে পোশাক ব্যবহার করা হয়েছে, সেই পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষত এই গানটি নিয়ে অনেকে কথাও বলতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে।
উত্তর প্রদেশের বিজেপি কর্মীরা এই ছবিটিকে ‘বয়কট’ করার দাবি তুলেছেন। এই বয়কট করার কারণ হল এই গানে দীপিকার পরা গেরুয়া রঙের বিকিনি। প্রথমে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র এই ছবিটি নিয়ে তার বক্তব্য দিয়েছিলেন। এখন উত্তরপ্রদেশের বিজেপি কর্মীরাও এই ছবিটিকে সনাতন সংস্কৃতির অবমাননার অভিযোগ এনে বিতর্ক তৈরি করেছে।
এ প্রসঙ্গে নরোত্তম মিশ্র বলেন, ‘এই ছবির যে গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেটি খুবই নোংরা। এই গানটি শুটিংয়ের সময় এমন কিছু বিষয় ব্যবহার করা হয়েছে যা সনাতন ধর্মের বিরোধী। এই গানে দীপিকার পরা পোশাকটি খুবই আপত্তিকর। তাই এমন পরিস্থিতিতে হয় গান বদলাতে হবে, নইলে মধ্যপ্রদেশে মুক্তির আগে ছবিটি নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে।’
ছবিটি সম্পর্কে, বিজেপি নেতা রাজেশ কেশরওয়ানি বলেছেন, ‘এই ছবির নতুন গানে দীপিকাকে যে পোশাক পরানো হয়েছে তা খুবই অদ্ভুত এবং এটি হিন্দু ধর্ম ও সনাতন সংস্কৃতিকে অপমান করে। এই ছবিটিকে ইউপিতে নিষিদ্ধ করার জন্য রাজ্য সরকারকে চিঠিও দিয়েছেন বিজেপি নেতা। তাৎপর্যপূর্ণভাবে, মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলের নেতা গোবিন্দ সিংও গানের পোশাক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…