বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। রোমান্স কিং, শাহরুখকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেয়। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও এই তারকার জনপ্রিয়তা কম নেই। একাধিক হিন্দি সিনেমাতে অসাধারণ সুন্দর অভিনয় করে লাখ লাখ মানুষের কাছে শাহরুখ খান থেকে কিং খান হয়ে উঠেছেন তিনি। এই জনপ্রিয় অভিনেতার একটি হিট সিনেমার নাম পারদেশ। এই সিনেমাতে শাহরুখ খানের সাথে অভিনয় করেছিলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। আজকে তাকে নিয়ে এই প্রতিবেদন।
১৯৯৭ সালে বলিউডে মুক্তি পেয়েছিল পারদেশ সিনেমাটি। শাহরুখ খানের পাশে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মহিমা চৌধুরী। এটি ছিল বলিউড অভিনেত্রীর প্রথম সিনেমা। তবে বর্তমানে দীর্ঘ কয়েক বছর ধরে চলচ্চিত্র দুনিয়া থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তবে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে থাকলেও অভিনেত্রী মহিমা চৌধুরী সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয় থাকেন। মাঝে মাঝে তিনি বিভিন্ন ধরনের ছবি এবং ভাইরাল টপিকে ভিডিও বানিয়ে ইন্টারনেট দুনিয়াতে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান।
তবে ১৯৯৭ সালের পারদেশ গার্লের সাথে আপনি আজকের মহিমা চৌধুরীকে মেলাতে পারবেন না। অবশ্য সেটাই স্বাভাবিক। তবে এখনও অব্দি অভিনেত্রীর সৌন্দর্য্যের জৌলুস একবিন্দু ফিকে হয়নি। সর্বশেষ তিনি সোশ্যাল মিডিয়াতে একটি লাল রঙের পোশাক পরে ছবি পোস্ট করেন যাতে নেটিজেনরা রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছিলেন। তবে গ্ল্যামার ওয়ার্ল্ডের লাইমলাইটে আর ফিরতে চান না অভিনেত্রী।
জানিয়ে রাখা ভাল, শাহরুখ খানের সাথে প্রথম সিনেমা পারদেশ খুব একটা বেশি সাফল্য পায়নি বক্স অফিসে। তবে তারপর ‘দাগ’, দিল হ্যায় তুমহারা’, ‘কুরুক্ষেত্র’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মহিমা চৌধুরীর সর্বশেষ পোস্ট করা ইনস্টাগ্রাম ছবিতে ফ্যানেরা রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে। কোন এক অনুরাগী তো অবাক হয়ে কমেন্ট করে লিখেছেন যে এত গ্ল্যামার দেখে তিনি হতবাক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…