বিনোদন

মাদককান্ডে শাহরুখ-রণবীর-অর্জুনদের সমন পাঠানোর কথা অস্বীকার NCB-র, ক্ষুদ্ধ শাহরুখ ভক্তরা

বলিউডের সক্রিয় মাদকচক্র সম্পর্কে জোরালো তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। সম্প্রতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বলিউডের চোরাগোপ্তা ড্রাগ সংযোগ উঠে আসে খবরের শিরোনামে। তদন্ত শুরু করে এনসিবি। একমাস আগে সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মাদকচক্রের অ্যাকটিভ সদস্য হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে রিয়া বায়কুল্লা জেলে বন্দি। তাঁকে জেরা করে বলিউডের বেশ কিছু তারকার নাম জানতে পেরেছে এনসিবি যাঁরা এই মাদকচক্রের সঙ্গে যুক্ত রয়েছেন।

বিখ্যাত প্রযোজক ও পরিচালক করণ জোহরের হাউস-পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বেশ কিছু অভিনেতাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা গেছে। এদিকে এই মামলায় করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতীশ রবি প্রসাদও গ্রেফতার হয়েছেন। অন্যদিকে বলিউডের একাধিক প্রথম সারির নায়িকাদের জেরা করেছে এনসিবি যাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন,সারা আলি খান,রকুল প্রীত সিং,শ্রদ্ধা কাপুর। এই চার নায়িকার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বিস্তারিত তদন্তের জন্য। এছাড়াও দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ,ফ্যাশন ডিজাইনার সিমোন খাম্বাট্টা এবং kwan ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী ও সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া শাহ-র মোবাইল ফোনও হেফাজতে নিয়েছে এনসিবি।

সম্প্রতি একটি সর্বভারতীয় নিউজ চ্যানেল দাবি করেছে,মাদককান্ডে শাহরুখ খান,অর্জুন রামপাল,রণবীর কাপুরের মতো প্রথম সারির কিছু অভিনেতাদের শমন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এনসিবি। কিন্তু এনসিবি-র তরফে এই দাবি অস্বীকার করা হয়। এই ঘটনায় শাহরুখ খানের আপামর ভক্তকুল অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা দাবি করেছেন, নিউজ চ্যানেলের পক্ষ থেকে অতি সত্বর কিং খানের কাছে ক্ষমা চাওয়া হোক।

প্রসঙ্গত,মঙ্গলবার রিয়ার জামিনের শুনানিতে এনসিবি জানায়,এখন তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তথ্য-প্রমাণ আদালতে সর্বসমক্ষে নিয়ে আসার পক্ষপাতী নয় তারা।এনসিবি জানায় এখন এই মামলাটি শুধুমাত্র সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত নয়,উপরন্তু বলিউডের মাদকযোগ পুরোপুরি নির্মূল করাই তাদের লক্ষ্য কারণ তারকারা দেশের যুব সমাজের কাছে ‘আইকন’। জানা গিয়েছে,তিনটি ধাপে এই মামলার তদন্ত চালাচ্ছে এনসিবি। এখনও কোনো নাম প্রকাশ না করলেও বলিউডের মাদকচক্রের মাথা হিসাবে ইতিমধ্যেই উঠে এসেছে এক অভিনেতার নাম যিনি সুপার মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026