শাহরুখ খানের বিবাহিত জীবন শেষ হওয়ার পথে, শীঘ্রই শাহরুখের স্ত্রী গৌরী তাকে ছেড়ে যেতে পারেন, এই কারণ

৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তিনি গোটা ইন্ডাস্ট্রির কিং খান। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত একের পর এক হিট উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। তার অভিনয় দক্ষতা তাকে নিয়ে গিয়েছে সাফল্যের শিখরে। তার জনপ্রিয়তাঐ আকাশ ছোঁয়া, যা বহাল রয়েছে আজও। খুব সম্প্রতি তার অভিনীত ‘পাঠান’ মুক্তি পেয়েছে। দীর্ঘসময় পর অভিনেতাকে পর্দায় দেখে উচ্ছ্বাসে ভেসেছেন বহুমানুষ। বাঁধভাঙা আনন্দ নিয়েই হলে ভিড় জমিয়েছেন তারা। আর এর‌ মাঝেই প্রকাশ্যে এসেছে অভিনেতার বিচ্ছেদের খবর, যা রীতিমতো শোরগোল ফেলেছে গোটা মিডিয়ামহলে।

১৯৯১ সালে একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন গৌরী খান ও শাহরুখ খান। সাধারণের মাঝেও তাদের জুটি বেশ জনপ্রিয়। তাদের একসাথে দেখতে পছন্দ করেন সকলেই। তবে তিন সন্তান থাকা সত্ত্বেও হঠাৎ তাদের বিচ্ছেদের খবর কেন প্রকাশ্যে! সেই নিয়েই একাধিক প্রশ্ন দানা বেঁধেছে অনুরাগীমহলের পাশাপাশি মিডিয়ামহলের একাংশের মাঝে। আপাতত, সেই প্রসঙ্গের সূত্র ধরেই মিডিয়ার পাতায় তুমুল চর্চায় শাহরুখ খান ও গৌরী খান।

২০০৫ সালে কারাণ জোহারের কফি শোতে এসে একটি গোপন কথা বলেছিলেন গৌরী খান, যা শুনে সাধারণ দর্শকদের পাশাপাশি অবাক হয়ে গিয়েছিলেন স্বয়ং সেই শোয়ের সঞ্চালক কারাণ জোহারও। গৌরী খান জানিয়েছিলেন, বিয়ের পর অভিনেতা খুবই স্পর্শকাতর ছিলেন নিজেদের সম্পর্কের ব্যাপারে। শুরুর সময় তাকে খুব একটা বেরোতে দিতেন না তিনি। কোথাও যেতে চাইলে মানা করতেন। খুব সম্ভবত তারকা জগতের সদস্য হওয়ার সুবাদেই এমন করতেন তিনি। আর সেইসময় এই কারণবশতই তাকে ছেড়ে চলে যাওয়ার অর্থাৎ অভিনেতার থেকে বিচ্ছেদ নেওয়ার কথা ভেবেছিলেন গৌরী খান। তবে যত দিন গিয়েছে তাদের মধ্যে বোঝাপড়া বেড়েছে। সম্পর্ক হয়েছে আরও মজবুত। বর্তমান সময়ে দাঁড়িয়ে একে অপরকে বিচ্ছেদ দেওয়ার কথা ভাবতেই পারেন না তারা। তবে সম্প্রতি তাদের যে বিচ্ছেদের খবর মিডিয়ামহলে তোলপাড় তুলেছে, তা নিছকই গুজব। সেইকথা অবশ্য এতক্ষণে স্পষ্ট অধিকাংশের কাছেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026