বিনোদন

প্রকাশ্যে এল শাহরুখ পুত্রের নতুন সম্পর্কের কথা, এই সুন্দরীরকে পছন্দ করেন আরিয়ান খান

শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির কিং খান। নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। শুরুর সময় থেকেই নিজের দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা। ইন্ডাস্ট্রির তিন খানের মধ্যে একজন তিনি। তাকে বলিউডের বেশিরভাগ মানুষই সমীহ করে চলেন। তাকে এক ঝলক দেখার আশায় তার বাড়ি ‘মান্নাত’এর সামনে ভিড় জমান বহুমানুষ। আপাতত, বড়পর্দায় তাকে দেখার অপেক্ষায় দিন গুণছেন তার অগণিত ভক্তরা। কারণে-অকারণে মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেতাকে। সম্প্রতি নিজের ছেলের সূত্র ধরেই আবারো চর্চার আলোয় উঠে এসেছেন শাহরুখ খান।

আরিয়ান খান ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সেলেব কিড। গতবছর থেকে একটু বেশিই মিডিয়াতে চর্চায় রয়েছেন তিনি। উল্লেখ্য, গতবছর মাদক মামলায় একটি বিলাসবহুল ক্রুজ থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। সেইসময় প্রায় একমাস জেলে কাটাতে হয়েছিল শাহরুখপুত্রকে। ঐ সময়টায় মিডিয়াতে খান পরিবারের সম্মান নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল। চর্চা চলেছিল তুমুল। তবে এখন সেই প্রসঙ্গ থিতিয়ে গিয়েছে মিডিয়াতে। তবে সম্প্রতি নিজের ছেলের নতুন সম্পর্কের সূত্র ধরে চর্চায় অভিনেতা।

শোনা গিয়েছে, এক সুন্দরীর সাথে প্রায়ই সময় কাটাতে দেখা যায় শাহরুখপুত্র আরিয়ান খানকে। তিনি অপরিচিত কেউ নন, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা সানায়া কাপুর তিনি। ছোট থেকেই একে অপরের সাথে পরিচয় তাদের। খান পরিবারের সাথেও ভালো সম্পর্ক কাপুর পরিবারের। সঞ্জয় কাপুর ও শাহরুখ খান বন্ধু হিসেবে বেশ ঘনিষ্ঠ, তা বলাই বাহুল্য। সম্প্রতি সানায়া কাপুরের সাথে আরিয়ান খানের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

সানায়া কাপুর নিঃসন্দেহে একজন জনপ্রিয় সেলেব কিড। ছোট থেকেই বাবার সূত্র ধরে চর্চার আলোয় তিনি। মডেলিং দিয়েই বিনোদন জগতে পা রেখেছেন সানায়া। ইতিমধ্যেই বড়পর্দার ডেবিউ ঘটেছে তার। ইন্ডাস্ট্রির অন্যতম দুই জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর ও অনন্যা পান্ডের সাথে প্রায়ই দেখা মেলে তার। জাহ্নবী কাপুর ও সানায়া কাপুর দুই বোন, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি নিজেদের সম্পর্ক নিয়ে এই চর্চার আলোয় আরিয়ান ও সানায়া।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026