খেলা

বিশ্বকাপে লজ্জা জনক পারফরমেন্স, দল থেকে বহিষ্কৃত হওয়ার আইনি নোটিশ পেলেন সাকিব আল হাসান

বিশ্বকাপের মেগা আসরে ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে ৪ সেমিফাইনালিস্টের নাম। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড খেলবে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল। বাকি দলগুলি ইতিমধ্যে নিজেদের ম্যাচ শেষ করে দেশে ফিরতে শুরু করেছে। চলতি বিশ্বকাপে মোটের উপর লজ্জাজনক পারফরমেন্স করে ইতিমধ্যে দেশে ফিরেছে বাংলাদেশী ক্রিকেটাররা। তবে বিশ্বকাপে বাংলাদেশের হতাশা জনক পারফরমেন্স মেনে নিতে পারছেন না সে দেশের ক্রিকেটপ্রেমীরা।

বিগত বেশ কয়েকটি আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের লজ্জা জনক পারফরমেন্স ইতিমধ্যে দেশটির বোর্ড প্রেসিডেন্ট এবং প্রধান দল নির্বাচককেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে বিশ্বকাপের মত মঞ্চে বাংলাদেশের হতাশা জনক পারফরমেন্স সে দেশের ক্রিকেটপ্রেমীদের সহ্যের বাঁধ ভেঙেছে। এবার বিশ্বকাপের মেগা টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরতে না ফিরতে বড়সড়ো ঝটকা খেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

শুধুমাত্র সাকিব আল হাসান নন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং দেশটির প্রধান দল নির্বাচক নিজামউদ্দিন চৌধুরীকে নিজ নিজ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়া। এই আইনি নোটিশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশটির অধিনায়কের বিরুদ্ধে তদন্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে সর্বমোট ৯টি ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। তবে সবচেয়ে হতাশা জনক পারফরমেন্স ছিল নেদারল্যান্ডের বিপক্ষে। বিগত কুড়ি বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরেও নেদারল্যান্ডের কাছে লজ্জা জনক ভাবে হেরেছে দলটি। যা কোনভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026