নিউজ

লকডাউনের থাবা কোন্নগরের শকুন্তলা রক্ষাকালী মাতার পুজোয়

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য গোটা বিশ্ব জুড়ে লকডাউন চলছে। বৈশাখের প্রথম দিন থেকে শুরু করে ২৫ শে বৈশাখ সবই উদযাপন করতে হয়েছে ঘরে বসে। কোন্নগরের শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতার প্রাচীন পুজো এবারে শুধুমাত্র ঘট পূজার মাধ্যমেই হবে। আসবেনা কোনো মূর্তি। কোন্নগরবাসীর কাছে এ বড় দুঃখের দিন। এই কালীপুজো কোন্নগরবাসীর কাছে খুবই গর্বের এবং আনন্দের একটি বিষয়। অনেকদিন আগে এক সময় এখানে একটি বড় বট গাছ ছিল, সেখানে শকুন বসতো।

আর সেই জন্যই এই জায়গার নাম হয় শকুন্তলা। জায়গাটি এতটাই ফাঁকা ছিল যে শকুনেরা সেখানে একমাত্র বিরাজ করতো। কোন্নগর স্টেশন এর পূর্ব দিকে নেমে ১০-১৫ মিনিট হাঁটা পথেই আপনি পৌঁছে যেতে পারেন শকুন্তলা কালী মন্দিরে। মূল মন্দিরের সামনে রয়েছে বিরাট নাট মন্দির সেখানেই রয়েছে হাড়িকাঠ এবং ভিতরে গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের বেদী। পুজোর সময় এইখানে প্রচুর ছাগ বলি দেওয়া হয়। সারাবছর এইখানে মায়ের কোন মূর্তি থাকে না, সকলে বেদীতে এই পুজো দেন মঙ্গল এবং শনিবারে। পুজোর দিন বিকালে সূর্যাস্তের পরে মূর্তিকে সাজিয়ে গুছিয়ে কাঁধে করে মন্দিরে আনা হয়। সারা রাত ধরে চলে মায়ের পুজো।

শুধু কোন্নগরবাসী নয় অনেক দূর দুরান্ত থেকে মানুষের আগমন ঘটে। যতই দিন যাচ্ছে লোকসংখ্যা যেন ততই বৃদ্ধি পাচ্ছে। সারারাত পুজো চলার পরে পরের দিন সূর্যোদয়ের আগে মায়ের বিসর্জন হয়। আবারো মাকে সেই একই পদ্ধতিতে কাঁধে করে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় গঙ্গায়। মাকে নিয়ে আসা এবং মায়ের বিসর্জনের পথ দুই সময়েই রাস্তার দুদিকে মানুষ আগ্রহের সহিত দাঁড়িয়ে থাকে একটি বার মাকে দর্শন করবেন বলে। পুজো উপলক্ষে পাশের দুটি বড় বড় মাঠে বিশাল মেলা বসে। পুজোর আগের দিন সারা রাত ধরে গঙ্গা থেকে জল নিয়ে পায়ে হেঁটে মায়ের বেদীতে জল দেওয়া, দন্ডী দেওয়া ইত্যাদি চলতে থাকে।

এবারের সেসব কিছুই হবে না। কোন্নগরবাসীর কাছে এক বড় কষ্টের দিন। এত বিশাল কর্মকান্ড, এত বিশাল আয়োজন করোনা এক নিমেষে সবকিছু কেড়ে নিল। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে গেলে এই অবস্থা সকলকেই মেনে নিতে হবে। পুজো হলে সামাজিক দূরত্ব বজায় রাখা কিছুতেই সম্ভব ছিল না, কারণ এই পুজোতে যে পরিমাণ মানুষের ঢল নামে তা সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাই অপেক্ষা আবার সেই পরের বছরের। মনে মনে মাকে স্মরণ করা। আর বলা, মা যেন গোটা বিশ্বকে রক্ষা করে করোনার হাত থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026