বিনোদন

Shama Sikander: ডিপ নেক লাইন কাটিং ব্লাউজ, গোলাপী শাড়িতে মোহময়ী অভিনেত্রী শামা সিকান্দার, দেখুন ছবি

ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেত্রী শামা সিকান্দার। ১৯৯৮ সাল থেকে অভিনয় জগতের সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। ১৯৯৮ সালে ‘প্রেম আগুন’এ একটি ছোট চরিত্রে অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর অন্যতম জনপ্রিয় ছবি ‘মন’এও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ধারাবাহিক ‘ইয়ে মেরি লাইফে হ্যায়’তে অভিনয় করেছিলেন তিনি। আর এই ধারাবাহিকের সূত্র ধরেই দর্শকমহলে সাধারণদের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ শামা সিকান্দার। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়ায় সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি মুগ্ধ করে তার অগণিত ভক্তদেরও। সম্প্রতি শাড়ি লুকে একেবারে বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়ার পাতায় উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। একেবারে উৎসবের মেজাজেই দেখা মিলেছে তার।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে শাড়ি লুকে দেখা গিয়েছে তাকে। ডিপ নেক লাইন কাটিং স্লিভলেস ব্লাউজ ও গোলাপী শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। শাড়ি লুকে তিনি যে যথেষ্ট বোল্ড লুক ক্যারি করেছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। খোঁপা বেঁধে মানানসই জমকালো কানের দুলেও সেজে ছিলেন তিনি। দিওয়ালির ঘোর যেন কাটতেই চাইছে না তারকাদের। সম্প্রতি শামা সিকান্দারের শাড়ি লুক রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্ভবত দিওয়ালির দিনই এই লুকে সেজে উঠেছিলেন তিনি। ঘরের আয়নার সামনে দাঁড়িয়েই ৪’টি ছবি তুলেছেন তিনি। তার চোখে-মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। এদিন যে তিনি নিজের ঘনিষ্ঠ মহলের সাথেই সময় কাটিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত এই বোল্ড অভিনেত্রী নিজের ইন্ডিয়ান লুকের সূত্র ধরেই নেটমহলের একাংশের মাঝে তুমুল চর্চিত হয়েছেন। তার রূপের আগুনে মন পুড়েছে তার একাধিক পুরুষ ভক্তদের। নিজেদের মুগ্ধতার কথাও লিখে জানিয়েছেন অনেকে। সেই কথা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026