শামা সিকান্দর বলিউডের পাশাপাশি ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ। টেলিভিশন জগতের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। ১৯৯৮ সাল থেকেই অভিনয় জগতের সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়েই নিজের যাত্রাপথ শুরু করেছিলেন তিনি। ‘প্রেম আগুন’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে পাঠ করেছিলেন অভিনেত্রী। সেই থেকেই শুরু। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি প্রডিউসার এবং মেন্টাল হেলথ অ্যাডভোকেটও। সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝেমাঝেই চর্চায় থাকতে দেখা যায় তাকে।
নেটমাধ্যমে ভীষণভাবে অ্যাক্টিভ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। তার ফলোয়ার্স মিলিয়নে কথা বলে। উল্লেখ্য, ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফলোয়ার্স সংখ্যা ২.৭ মিলিয়ন। সম্প্রতি অভিনেত্রী লাল শাড়িতে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন নেটদুনিয়ার পাতায়। সম্প্রতি সেই ছবিটির সূত্র ধরেই নেটিজেনদের একাংশের মাঝে চর্চিত শামা সিকান্দার। রইল সেই ছবি।
সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে একটি লাল রঙের শিফনের শাড়ি ও ব্রা কাটিং ব্লাউজে দেখা গিয়েছে। খোলা চুলে, সোনালী হাইহিল পরেছিলেন তিনি। হাতে ছিল লাল চুড়িও। নিঃসন্দেহে তাকে দুর্দান্ত লাগছিল। এই সাজে পোজ দিয়েছিলেন তিনি। সেই ছবি নিজেই শেয়ার করে নিয়েছিলেন নিজের ইনস্টাগ্রামের পাতায়, যা এই মুহূর্তে ভাইরাল তার ভক্তদের মাঝেও। উল্লেখ্য, অভিনেত্রী একাধিক বোল্ড ফটোশুটে প্রায়ই অংশ নিয়ে থাকেন, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। এই লাল শাড়ি পরা ছবিটি ভাইরাল হতেই তার রূপে একেবারে গুণমুগ্ধ হয়ে পড়েছেন নেটিজেনদের একাংশ। উল্লেখ্য, চলতি বছরেই জেমস্ মিলিরনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। সেই ছবিও সোশ্যাল মিডিয়ার পাতাতে নিজের ভক্তদের সাথে ভাগ করে নিয়েছিলেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…