ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেত্রী শামা সিকান্দার। ১৯৯৮ সাল থেকে অভিনয় জগতের সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। ১৯৯৮ সালে ‘প্রেম আগুন’এ একটি ছোট চরিত্রে অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর অন্যতম জনপ্রিয় ছবি ‘মন’এও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তবে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ধারাবাহিক ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’তে অভিনয় করেছিলেন তিনি। আর এই ধারাবাহিকের সূত্র ধরেই দর্শকমহলে সাধারণদের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন শামা সিকান্দার।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয় শামা সিকান্দার। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়ায় সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি মুগ্ধ করেন তার অগণিত ভক্তদেরও। সম্প্রতি তার একটি বোল্ড ওয়েস্টার্ন লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে, যা তিনি নিজেই শেয়ার করে নিয়েছেন নেটদুনিয়ায়। তার এই সাম্প্রতিক ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড লুক প্রকাশ্যে আসতেই পুনরায় নেটমহলে চর্চিত অভিনেত্রী।
খুব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড শো। সেখানে সমস্ত তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ছোটপর্দার শামা সিকান্দারও। এদিন অভিনেত্রীর ফিল্মফেয়ার লু্কে চোখ ধাঁধিয়েছে অধিকাংশের। অফশোল্ডার, হাই থাই স্লিটেড হলুদ পোশাকে ফিল্মফেয়ারে উপস্থিত ছিলেন তিনি। ট্রান্সপারেন্ট হাই হিলে, মানানসই হেয়ার স্টাইল ক্যারি করতেও দেখা গিয়েছিল তাকে। এই পোশাকে ফিল্মফেয়ারে ঢোকার আগে পাপারাজিৎদের সামনে হাসিমুখে একাধিক পোজও দিয়েছিলেন অভিনেত্রী। এমনকি ব্যালকনিতে দাঁড়িয়েও তুলেছিলেন ছবি। অবশ্য তার এদিনের প্রতিটি ঝলকই এই মুহূর্তে ভাইরাল গোটা নেটদুনিয়ার পাতায়। এদিন অভিনেত্রীর লুক রীতিমতো নজর টেনেছে সকলের। মুগ্ধ করেছে তার অগণিত ভক্তদেরও। সেই ঝলক অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবি ও রিল ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…