ছোটপর্দার অন্যতম পরিচিত অভিনেত্রী শামা সিকান্দার। ১৯৯৮ সাল থেকে অভিনয় জগতের সাথে পরিচয় তার। বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ছোটপর্দার হাত ধরেই। ১৯৯৮ সালে ‘প্রেম আগুন’এ একটি ছোট চরিত্রে অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর অন্যতম জনপ্রিয় ছবি ‘মন’এও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ধারাবাহিক ‘ইয়ে মেরি লাইফে হ্যায়’তে অভিনয় করেছিলেন তিনি। আর এই ধারাবাহিকের সূত্র ধরেই দর্শকমহলে সাধারণদের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন তিনি।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয় শামা সিকান্দার। প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়ায় সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি মুগ্ধ করে তার অগণিত ভক্তদেরও। সম্প্রতি তার একটি বোল্ড ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই নেটনাগরিকদের একাংশের মাঝে ও ভক্তমহলে চর্চিত শামা সিকান্দার।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে বলিউডের অন্যতম হিট ছবি ‘মহড়া’র কালজয়ী গান ‘টিপ টিপ বর্ষা পানি’র তালে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই ভিডিওতে অভিনেত্রীর শারীরিক হাবেভাবে ছিল চূড়ান্ত আবেদনের ছোঁয়া। পাশাপাশি মানানসই কমলা রঙের শাড়িতে ভিজে পরনে ছিলেন তিনি। খোলা চুলে, মোহময়ী চোখের চাহনিতেই নেটমহলের পাশাপাশি সুইমিং পুলের নীল জলেরও উষ্ণতা বাড়িয়েছেন শামা। ভিডিওর ক্যাপশন অনুযায়ী, নিজের ভক্তদের অনুরোধেই এই বলিউড গানের সাথে ভিডিওটি বানিয়েছেন শামা সিকান্দার। সম্ভবত অভিনেত্রী সমুদ্র পাড়ে কোন এক বিলাসবহুল রিসর্টে সময় কাটাতে গিয়েই বানিয়েছিলে এটি। অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক বোল্ড রিল ভিডিওটির সূত্র ধরেই আপাতত চর্চায় রয়েছেন। মুগ্ধ করেছেন ভক্তদেরও। তার ঝলক অবশ্য রয়েছে কমেন্টবক্সেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…