ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : বর্তমান যুগে নানা কাজের মধ্য দিয়ে আমাদের চলতে হয় ।এর ফলে দীর্ঘ সময় আমাদের অনেকক্ষণ বসে বসে কাজ করতে হয়। হাঁটাচলাও কম হয় ।এবং অনিয়ন্ত্রিতভাবে খাওয়ার ফলে বাড়তে থাকে ওজন। এর ফলে আমাদের শারীরিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নানা অসুখের ঝুঁকি বেড়ে যায়। ভুড়ি কমানোর কিছু উপায় আছে যা আমরা জেনে নেব–
ভুঁড়ি দূর করার জন্য ভেষজ উপায় সবচেয়ে কার্যকরী। এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এ রকমই একটি উপায় হলো আদা ও লেবুর জল। আদা সংক্রমণ দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে। লেবু সম্পর্কে আমরা সবাই জানি। লেবু আর আদা একসঙ্গে খেতে পারলে পেটের মেদ অনেক কমে যায়। আদা হজমেও সাহায্য করে।
আসুন জেনে নেওয়া যাক যে কিভাবে এই পানীয় টি তৈরি করবেন–
প্রথমে একটি পাতিলেবু কে কেটে তার রস করে নিন। এরপর আদাটিকে ভালো করে ধুয়ে নিয়ে তার খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিন।
একটি পাত্রে তিনকাপ জল নিন ।এবং তা গরম করে নিন। এরপর সেই গরম জলে আদা কুচি দিয়ে ভালো করে জলটিকে আবার পাঁচ মিনিট ধরে ফোটান।
ফোটানো হয়ে গেলে সেই জলকে ভালো করে ছেঁকে তার মধ্যে লেবুর রস মেশান।
এই মিশ্রণটি ঠাণ্ডা হলে তার মধ্যে কিছু মধু মেশান। এবং এটিকে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। এই পানীয় টিকে দিনে তিনবার করে পান করুন।
চা যদি আপনার পছন্দের হয় তাহলে আদার সঙ্গে চা মিশিয়ে সেটি খেতে পারেন। এছাড়াও গ্রিন টি দিয়েও খেতে পারেন।
এই পানীয় টিকে 5 দিন পান করলেই দেখবেন আপনার ওজন বা ভুঁড়ি অনেক কমতে শুরু করেছে। তবে এই পানীয়টিকে পান করা বন্ধ করলে চলবেনা। ভালো ফল পেতে চাইলে নিয়মিত এই পানীয় টিকে পান করুন।
শুধু এই পানীয় পান করলে চলবে না তার সাথে আমাদের কিছু যোগ ব্যায়াম করতে হবে এবং খাদ্য তালিকা বদল করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…