খেলা

Kapil Dev: রোহিত তো ওভারওয়েট, লজ্জা লাগে না? একবার দেখুক কোহলিকে; বিস্ফোরক কপিল দেব

বর্তমানে ক্যাপ্টেন রোহিত শর্মার হাত ধরে ভারতীয় দল ক্রিকেটের সমস্ত ফরম্যাটে বিশ্বসেরার আসন দখল করেছে। চলমানরত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ ইতিমধ্যে নিজেদের নামে করেছে ভারত। শুধুমাত্র নেতৃত্বে নয়, ক্রিকেটার হিসেবেও তিনি ভারতের সেরা ক্রিকেটারদের একজন। তবে ফিটনেসের জন্য বারবার ভারতীয় অধিনায়ক সমালোচনায় উঠে এসেছেন।

উল্লেখ্য, বিরাট কোহলি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর রোহিত শর্মার কাঁধে উঠেছে সেই দায়িত্ব। বর্তমানে রোহিতের নেতৃত্বে দুর্দান্ত ফলাফল করছে টিম ইন্ডিয়া। তবে ফিটনেস নিয়ে বারবার প্রাক্তনীদের নিশানায় পড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এবার ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের সমালোচনায় উঠে এসেছে তার নাম। শুধু উঠে এসেছে এমনটা নয়, রোহিত শর্মাকে নিয়ে রীতিমতো সমালোচনা করেছেন কপিল দেব।

এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব বলেন,”রোহিত শর্মা একজন ওভার ওয়েট ক্রিকেটার। মাঠে নামার সময় নিজের লজ্জা লাগেনা? বিরাট কোহলির দিকে তাকিয়ে তো কিছু শিখতে পারেও। একজন ক্রিকেটারকে সব সময় ফিট হওয়া প্রয়োজন। বিশেষত, সে যখন একটি দলের ক্যাপ্টেন তখন অবশ্যই ফিটনেসের দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন,”আমি মনে করি রোহিত শর্মার পরিশ্রম করা প্রয়োজন। টিভিতে দেখলে বোঝা যায় ও কতটা আনফিট। তবে যদি প্লেয়ার হিসেবে রোহিত শর্ম সম্পর্কে বলতে হয় তবে আমি বলব সেদিক থেকে ও দুর্দান্ত ক্রিকেটার। পাশাপাশি নেতৃত্ব নিয়েও কোন কথা হবে না। তবে বিরাট কোহলির দিকে তাকিয়ে নিজের ফিটনেস নিয়ে ভাবতে হবে ওকে।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026