Indian Cricketer: বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন ভারতীয় এই পেসার, জানুন বিস্তারিত

বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ফাস্ট বোলার মহম্মদ সামি। সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর ঠিক এমনটাই মনে হচ্ছে। ৫ বছর আগের সমস্যার জন্য বিশ্বকাপের আগে গ্রেফতার হতে পারেন সামি। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আর ভারতীয় দল সামিকে ছাড়া বিশ্বকাপ খেলবে এটা ভাবলেও মন ভেঙে যাবে ফ্যানদের। তবে আইনি দিক থেকে বিচার করলে বিশ্বকাপের মহড়ার আগে গ্রেফতার হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। তবে ঠিক কি কারণে এই গ্রেফতার প্রসঙ্গ? না জানলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

আসলে ৫ বছর আগে ২০১৮ সালে এই ফাস্ট বোলারের বিরুদ্ধে গৃহস্থ হিংসা এবং একাধিক অন্যান্য অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছিলেন তার নিজের স্ত্রী হাসিন। তিনি কলকাতার যাদবপুর থানায় সামির বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ করেন। এরপর এই মামলাটি ওঠে আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে। তিনি ২০১৯ সালে সামিকে গ্রেফতারি নির্দেশ দেন। কিন্তু এতদিন সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ ছিল সুপ্রিম কোর্টের।

তবে গত বৃহস্পতিবার আবার এই মামলা উঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব দিন একটি বেঞ্চে। এই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি পিভি নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্র। তারা আলিপুর সেশন কোর্টকে এই বিষয়টি আগামী এক মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আলিপুর কোর্ট যদি আগামী এক মাসের মধ্যে এই ব্যাপারটি না মিটিয়ে ফেলতে পারে তাহলে স্থগিতাদেশের ব্যাপারে নতুন করে ভাবতে হবে। সেক্ষেত্রে সামির বিরুদ্ধে গ্রেফতারি স্থগিতাদেশ তুলে নেয়া হতে পারে এবং তাহলে বিশ্বকাপের আগেই সামি গ্রেফতার হয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026