বাইশ গজ থেকে বেশ কয়েক বছর হল অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন (Shane Warne)। কিন্তু পরবর্তী সময়ে আইপিএলের (IPL) প্রথম সংস্করণ থেকেই তাঁকে পুনরায় ব্যাট-বল হাতে তুলে নিতে দেখা যায়। যদিও রাজস্থান রয়েলসের (rajasthan Royals) হয়ে আইপিএলের প্রথম দিকে শেন ওয়ার্ন খেললেও পরবর্তী সময়ে আইপিএল থেকেও তিনি অব্যাহতি নিয়েছেন। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা যায় এই অজি তারকা ক্রিকেটারকে। আর এবার এমনই এক ঘটনা ঘটিয়েছেন শেন ওয়ার্ন। জানা গিয়েছে, ভারতের (India) তরুণ ক্রিকেটার টি নটরাজনের (T Natarajan) বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন তিনি। আর এর ফলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ট্রোলড হতে হয়েছে শেন ওয়ার্নকে।
এই মুহূর্তে চলা ব্রিসবেন টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন শেন ওয়ার্ন। আর সেখানেই নটরাজনের একাধিকবার নো বল করার কারণ হিসেবে তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন তিনি। যদিও সেটা সরাসরি নয়, ধারাভাষ্য দেওয়ার সময় আকার-ইঙ্গিতে তিনি এমনটাই বোঝাতে চেয়েছেন। শেন ওয়ার্ন ধারাভাষ্য দিতে দিতে বলেন, ‘৬টার মধ্যে ৫টা নো বল সেই ওভারের প্রথম বলে! সব বলের ক্ষেত্রে ওর ডান পা পপিং ক্রিজের অনেক বাইরে! আমিও কেরিয়ারে অনেক নো বল করেছি। কিন্তু প্রতি ওভারের প্রথম বলে নো বল! তাও আবার ৫টা! ব্যাপারটা ইন্টারেস্টিং!’ আর এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটারকে।
যেখানে অনেকেই কমেন্ট করে শেন ওয়ার্নের তুলোধোনা করেছেন। একজন লিখেছেন, ‘দয়া করে এই নো বলকে মহম্মদ আমির ও আসিফের লর্ডস টেস্ট কাণ্ডের সঙ্গে জড়িয়ে ফেলবেন না।’ আবার অন্যজনের লিখেছেন, ‘শেন ওয়ার্ন নিজেই তো ভুলভাল কাজ করেছে। ও আবার নটরাজনকে নিয়ে কীভাবে প্রশ্ন তোলে?’ এভাবেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হয়েছেন শেন ওয়ার্ন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…