ক্রিকেট

মৃত্যুর পরে বেরিয়ে এল শেন ওয়ার্নের কুকীর্তি, এক রাতে ২ মডেলের সাথে হোটেলে ছিলেন

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের অকাল প্রয়াণ এখনো গভীর ক্ষতের সৃষ্টি করে রেখেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গত শুক্রবার থাইল্যান্ডের নিজের বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার। তার মৃত্যুতে শোকের ছায়া তার সতীর্থদের মধ্যে। তার অকালমৃত্যুতে গভীর শোকাহত হয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার সহ ব্রায়ান লারার মত বিধ্বংসী ক্রিকেটাররাও। তার মৃত্যু ক্রিকেট জগতের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে কিংবদন্তি এই ক্রিকেটার জগত সংসারে কাউকে পাত্তা দেননি। নিজের মন মত জীবন কাটিয়েছেন তিনি। কাউকে তোয়াক্কা করেননি শেন ওয়ার্ন। তার জীবনে নারীসঙ্গ, মদ্যপান ছিল একরকম নেশা। আর সেটাকেই আঁকড়ে ধরে বসবাস করছিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। বয়স ৫০-এর কোটা পার হওয়ার পরও শেন ওয়ার্ন সেই নেশায় বুঁদ হয়ে থাকতেন। একের পর এক নামকরা মডেল ওয়ার্নের নামে মারাত্মক সব অভিযোগ করেছেন বিভিন্ন সময়। তবে শেন ওয়ার্ন কখনো সেই অভিযোগে পাত্তা দেননি।

তার মৃত্যুর পর তার বিরুদ্ধে উঠে আসা পুরনো অভিযোগগুলি আরো একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ২০০৬ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগে মিডলসেক্স-এর বিরুদ্ধে ম্যাচের আগে দুজন মডেলের সঙ্গে রাত কাটিয়েছিলেন শেন ওয়ার্ন। পরবর্তীতে সেই রাতের ছবি লিক হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই লিক হওয়া ছবি নিয়ে আজও আলোচনা চলে অনেক আড্ডার ঠেকে। জানা গিয়েছে, শেন ওয়ার্ন জীবনের শেষ লগ্নে এসেও তার সেই উশৃংখল জীবন যাপন পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারেননি। শেন ওয়ার্নের বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ এনেছিলেন মডেল ও টিভি অভিনেত্রী জেসিকা পাওয়ার। তিনি নাকি জেসিকা পাওয়ারকে হোটেলে দেখা করার কথাও বলেছিলেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026