জ্যোতিষ

Astrology: মকর থেকে কুম্ভতে প্রবেশ শনিদেবের, কারা কারা লাভবান হবেন এতে?

ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবতা নবগ্রহের অধীনে শক্তির চূড়ান্ত অধিপতি হিসেবে বিবেচিত হন। চলতি বছরের ১৭’ই জানুয়ারি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেবতা। তারপর থেকেই ভাগ্য পরিবর্তন হতে চলেছে সমস্ত রাশির জাতক-জাতিকাদের। শনিদেবের রাশি পরিবর্তনে ধনু রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতির অবসান ঘটবে। পাশাপাশি মীন রাশিতে প্রথম ঢাইয়া, কুম্ভ রাশিতে দ্বিতীয় ঢাইয়া ও মকর রাশিতে অন্তিম ঢাইয় শুরু হতে চলেছে। পাশাপাশি মিথুন সহ সিংহ ও তুলা রাশির জাতক-জাতিকারা ঢাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন।

১) মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের হঠাৎ আর্থিক লাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন দিশার সন্ধানও মিলবে।

২) বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা শনিদেবের রাশি পরিবর্তনে কোনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় কোনো ব্যক্তির কাছ থেকে বিশেষ সাহায্য পেতে পারেন।

৩) মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য সুখবর। শনির অবস্থান এই রাশিতে শেষ হতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা শারীরিক নানা দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে চলেছেন। শনির রাশি পরিবর্তনে এই রাশির জাতক-জাতিকাদের জীবনের প্রতি আসা বাড়বে।

৪) কর্কট রাশি: এই রাশিতে ঢাইয়ার নতুন যোগ শুরু হতে চলেছে, যার প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে অস্থিরতা বাড়বে। বিচার বিবেচনার দিক দিয়ে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হবে।

৫) সিংহ রাশি: শনির রাশি পরিবর্তনে এই রাশির জাতক-জাতিকাদের ধর্মীয় বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাবে। বজায় থাকবে জীবনের সাধারণ ভারসাম্যও।

৬) কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আগের থেকে অনেক বেশি যত্নশীল হতে হবে। যত্ন নিতে হবে সামাজিক ও পারিবারিক সম্পর্কগুলোরও।

৭) তুলা রাশি: শনিদেবের রাশি পরিবর্তনে এই রাশির জাতক-জাতিকাদের জীবনের উপর ইতিবাচক প্রভাব পড়তে চলেছে খুব শীঘ্রই। বন্ধ হয়ে থাকা কাজ আবারো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়বে প্রভাব প্রতিপত্তিও।

৮) বৃশ্চিক রাশি: শনিদেবের রাশি পরিবর্তনে এই রাশির জাতক-জাতিকারা যানবাহন অথবা সম্পত্তির থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন। পাশাপাশি নানাভাবে সম্পদও বৃদ্ধি হতে পারে।

৯) ধনু রাশি : এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শনির সাড়ে সাতির প্রভাব শেষ হতে চলেছে খুব শীঘ্রই। এর প্রভাবে জীবনের ইতিবাচক অনুভূতিও পেতে চলেছেন তারা।

১০) মকর রাশি: এই রাশিতে শনিদেবের রাশি পরিবর্তনে অন্তিম ঢাইয়া শুরু হতে চলেছে। যার ফলস্বরূপ উপকৃত হতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। কাজের উন্নতির পাশাপাশি কর্মক্ষেত্রে ও জীবনে নতুন দিশা মিলবে।

১১) কুম্ভ রাশি: শনিদেবের রাশি পরিবর্তনে এই রাশিতে দ্বিতীয় ঢাইয়া শুরু হতে চলেছে। আর যার কারণবশতই যেকোন আইনগত বিষয় থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে এই রাশি সমস্ত জাতক-জাতিকাদের।

১২) মীন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রথম ঢাইয়া শুরু হতে চলেছে। এই কারণবশতই এই রাশির সমস্ত জাতক জাতিকাদের অতিরিক্ত চিন্তাভাবনা থেকে দূরে থাকতে হবে পাশাপাশি যত্নশীল হতে হবে নিজের শরীর স্বাস্থ্যের উপরেও।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026