বিনোদন

হাত পেতে আর সাহায্যের দরকার নেই! কাজে ফিরলেন ফিরলেন বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষাল

করোনা সংকটে অন্যান মানুষের মতো টলিপাড়ার প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের করুণ অবস্থার কথা দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী জানতে পেরে অভিনেতার পাশে এসে দাঁড়িয়েছেন। শঙ্কর ঘোষালের অনুমতি নিয়েই অভিনেতার দুর্দশার কথা জানিয়ে ফেসবুকে শিল্পির কাজের জন্য আর্তি জানিয়েছিলেন সব্যসাচী। অভিনেতার অর্থাভাবের কথা শুনে শঙ্কর ঘোষালকে সাধ্যমতো সাহায্যও করেছিলেন।

ফের টেলিভিশনে কামব্যাক করলেন অভিনেতা শঙ্কর ঘোষাল। অবশেষে পরিশ্রম সফল হল অভিনেতা সব‍্যসাচী চৌধুরীর । সোশ‍্যাল মিডিয়ায় সেই সুখবর জানিয়েছেন অভিনেতা নিজে। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ পুরোহিতের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেনশঙ্কর ঘোষাল। ইতিমধ্যে তিন দিন ধারাবাহিকের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। নিজের ফেসবুক হ‍্যান্ডেলে এই সুখবর জানিয়েছেন সব‍্যসাচী। অনস্ক্রিনে অভিনেতা শঙ্কর ঘোষালের সঙ্গে একটি ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন অভিনেতা।

অভিনেতা আরো বলেন, শঙ্করবাবুর নিজের কাজের অভিজ্ঞতা ও অভিনয় ক্ষমতার জোরেই তিনি কাজ পেয়েছেন। সিরিয়াল কর্তৃপক্ষ তাঁকে যোগ‍্য মনে করেছেন বলেই কাজ দিয়েছেন। সম্পূর্ণ ধারাবাহিকের কর্তৃপক্ষকে এই কৃতিত্ব দিয়েছেন সব‍্যসাচী। শ্যুটিং ফ্লোরে ফিরতে পেরে আনন্দে উচ্ছ্বসিত শঙ্কর ঘোষাল নিজেও। তিনি আরো অনেক কাজ করতে চেয়েছেন। দীর্ঘদিন পর ক্যামেরা লাইট, অ্যাকশান এগুলো পেয়ে আরো বেশি আপ্লুত তিনি। অভিনেতার এই কাজে ফিরে আসা দেখে অনেক নেট নাগরিক ও খুশিতে আপ্লুত।

সম্প্রতি রান্নাঘর-এর একটি আসন্ন এপিসোডে অভিনেতা শঙ্কর ঘোষালকে দেখা। এপিসোড সম্প্রচারের আগে শ্যুটিং ফ্লোর থেকে এই ছবি শেয়ার করে দিন কয়েক আগেই সুদীপা চট্টোপাধ্যায় লিখেছিলেন, তিনি ভেবেছিলেন, এই করোনা পরিস্থিতিতে আর শুটিং করবো না। কিন্তু শঙ্করদার জন্য তিনি সিদ্ধান্ত বদলেছেন। শুটিং করলুম- দারুন অভিনেতা শঙ্কর ঘোষালের সাথে। তাঁর সাথে শ্যুটিং করে বেশ আনন্দিত। আর তিনি এও বলেন অভিনেতার টাকা নয় দরকার কাজের। তিনিও সকলের কাছে অভিনেতার কাজের জন্য আর্জি জানিয়ে ছিলেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026