স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’ ক্রমশ নতুন নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। ‘খেলাঘর’-এর নায়ক শান্টু স্থানীয় একটি রাজনৈতিক দলের গুন্ডা। ধনী পরিবারের মেয়ে পূর্ণার ভালো পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েও ভাগ্যের ফেরে বিয়ে হয়ে যায় শান্টুর সঙ্গে। জীবনে প্রথমবার শান্টুর সঙ্গে দেখা হতেই বিয়ে হয়ে যাওয়া পূর্ণা শান্টুর সঙ্গে বস্তিতে এসে ওঠে সংসার করার জন্য। পূর্ণা শান্টুর মধ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়।
পূর্ণার চেষ্টায় ধীরে ধীরে পরিবর্তন আসে শান্টুর মধ্যে। পূর্ণার ভালোবাসা শান্টুকে সঠিক পথে নিয়ে আসে। জানা যায়, একসময়ের মেধাবী ছাত্র শান্টু পরিস্থিতির শিকার হয়ে রাজনৈতিক গুন্ডায় পরিণত হয়েছিল। প্রথমদিকে পূর্ণার পরিবারের অমত থাকলেও পরবর্তীকালে তাঁরা শান্টুকে মেনে নেন। শান্টুর সঙ্গে বাঙালি নিয়ম মেনে সাতপাকে বাঁধা পড়লেন পূর্ণা। এই মুহূর্তে শান্টু ও পূর্ণার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শান্টু ও পূর্ণাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নেটিজেনরা। এই মুহূর্তে টিআরপি রেটিংয়ে সেরা দশটি সিরিয়ালের মধ্যে জায়গা করে নিয়েছে ‘খেলাঘর’।
কেমন হবে শান্টু-পূর্ণার নতুন সংসার? জানতে হলে, নিয়ম করে দেখতে হবে ‘খেলাঘর’। এই সিরিয়ালে শান্টুর ভূমিকায় অভিনয় করছেন সৈয়দ আরফিন (sayeed arfin) এবং পূর্ণার চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার (swikriti Majumder)।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…