নিউজ

মমতার এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে চিঠি শরদ পাওয়ারের

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে সারাদেশ। দেশের সর্বস্তরের মানুষ এই আইনের বিরোধিতায় পথে নেমেছেন। ২০ জনেরও বেশী সাধারণ মানুষের প্রাণ গিয়েছে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আটক হয়েছেন বহু মানুষ। তবে মুখ্যমন্ত্রী হিসেবে এই আইনের বিরোধিতায় পথে নেমেছেন একমাত্র তৃণমূল নেত্রী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সেই আন্দোলনকে এবার সমর্থন জানালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এদিন এনআরসি ও সিএএ বিরোধী এই আন্দোলনকে সমর্থন করার কথা জানান তিনি। চিঠিতে তিনি লেখেন, ‘এনআরসি ও সিএএ বিরোধী আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’ কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে নিজে যুক্ত থাকতে পেরে খুব খুশি বলেও জানান তিনি। সংবিধান বাঁচাতে ভবিষ্যতে সমভাবাপন্ন রাজনৈতিক দলগুলোর নেতানেত্রীদের সাক্ষাতের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন : মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতার পাশে সোনিয়া গান্ধী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই আইনের বিপক্ষে মতামত দিয়ে এসেছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে পশ্চিমবঙ্গের মানুষ একের পর সরকারি সম্পত্তি ধ্বংস করলেও নীরব ছিলেন তিনি। সেই সময় বিক্ষোভকারীদের প্রতি কার্যত নীরব সমর্থনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়ে হিংসাত্মক আন্দোলন না করার বার্তা দিলেও এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন যাতে থেমে না যায় সে দিকে নজর রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026