অফবিট

মস্তিষ্কে রক্তক্ষরণের থেকেই মৃত্যু শর্বরী দত্তের, হাতে এল ময়না তদন্তের রিপোর্ট

ধুতির ফ্যাশনে সারা দুনিয়া এক নামে চেনে শর্বরী দত্তকে। গত রাতেই প্রয়াত হয়েছেন এই প্রতিভাবান ফ্যাশান ডিজাইনার। তাঁর নিজস্ব বাথরুমেই পাওয়া যায় নিথর শরীর। এরপর ময়না তদন্তের জন্য পাঠানো হয় শরীর NRS-এ। সেই রিপোর্ট চলেও এসেছে। সূত্রের খবর অনুযায়ী, মস্তিষ্কে রক্তক্ষরণেই মৃত্যু শর্বরী দত্তের। সেরিব্রাল স্ট্রোক হয়েছিল ৬৩ বছরের শর্বরীদেবীর। এর জন্যই বাথরুমে পড়ে যান তিনি। সেখান থেকে ইন্টারনাল হ্যামারেজ হয় তাঁর।

ময়নাতদন্তের পরে শর্বরী দত্তের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সমস্ত নিয়ম মেনেই শেষকৃত্য হবে শর্বরীদেবীর। উল্লেখ্য, ব্রড স্ট্রিটের বাড়িতে ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকতেন শর্বরীদেবী। অথচ সম্পূর্ণ ২৪ ঘণ্টা কারোর সঙ্গে কোন সম্পর্ক ছিল না। শর্বরীদেবীর ছেলের কথা অনুযায়ী, ১৬ তারিখ রাতে ভোজন করেন মায়ের সঙ্গে, এরপর আর দেখা হয়নি। শেষে রাত ১১ টায় বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করা হয় শর্বরীদেবীর নিষ্প্রাণ শরীর। এরপরেই লোকাল পুলিশ এলে, শরীর ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

প্রসঙ্গত, রঙিন ধুতির পাড়ে কাঁথা স্টিচ বা রাজস্থানী প্রিন্ট– এসবের সৃষ্টি ছিল শর্বরী দেবীর নিজের একান্ত সৃষ্টি। বিভিন্ন দেশের লোক সংস্কৃতিকে পোশাকে ফুটিয়ে তুলতেন শর্বরীদেবী। তার মধ্যে অন্যতম ছিল মিশরীয় সভ্যতা। এখানেই থেমে থাকেননি এই ফ্যাশান ডিজাইনার।বচ্চন পরিবার থেকে শুরু করে বলিউড টলিউড প্রায় একা হাতেই সামলেছিলেন শর্বরীদেবী।


উল্লেখ্য, মা ছেলের সম্পর্কে মিষ্টতার ভাগ কমই ছিল। বছর কয়েক আগে ব্র্যান্ডের নাম নিয়ে ছেলের সঙ্গে মনোমালিন্য হয়েছিল শর্বরীদেবীর। ব্যবসায়িক কারণ বশত মা-ছেলের মধ্যেও মামলা চলছিল। কয়েক বছর আগে পারিবারিক ব্যবসা ছেড়ে নিজের স্টোর খোলেন শর্বরীদেবী, নাম দেন ‘শূন্য’। আজ সবই শূন্য করে দিয়ে চির বিদায় নিলেন শর্বরী দত্ত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফ্যাশন জগতে ও টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026