খেলা

IPL 2023: ১১ কোটির ফ্লপ ক্রিকেটারকে দলে নিল কলকাতা! জানুন কে এই ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষ হতে না হতেই সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগের দামামা বেজে উঠেছে। আসন্ন ২০২৩ আইপিএলের মেগা আসর নিয়ে ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু করেছে দলগুলির কর্মকর্তারা। ২০২২ আইপিএলের ভুল সংশোধন করে নতুনভাবে দল সাজাতে চলেছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। ফলে ইতিমধ্যে প্রত্যেকটি দলে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো, দিল্লি ছেড়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর।

আপনাদের জানিয়ে রাখি, গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নেমেছিলেন শার্দুল ঠাকুর। তবে অভিজ্ঞ এই ক্রিকেটার দিল্লির জার্সিতে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি। গত বছর দিল্লির হয়ে তিনি ১৪ ম্যাচে ১৫টি উইকেট শিকার করলেও খরচ করেছিলেন ৪৭৩ রান। পুরো আসলে তিনি একবার ৪ উইকেট শিকার করলেও তাঁর ইকোনমি রেট ছিল ৯.৭৯। ফলে এমন ব্যয়বহুল ক্রিকেটারকে দলে নেওয়ার পেছনে যুক্তি খুঁজে পাচ্ছেন না কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা।

শার্দুল ঠাকুর কলকাতা শিবিরে যুক্ত হলে দলের জন্য তিনি ঝুঁকিপূর্ণ হবেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে কলকাতার তারকা বোলার প্যাট কামিন্স ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে, তিনি আগামী মরশুমে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না। কারণ তিনি জাতীয় দলের জন্য ক্রিকেটে আরও বেশি ফোকাস করতে চান। গত বছর কলকাতা নাইট রাইডার্স তার জন্য ৭.২৫ কোটি টাকা খরচ করেছিল। ২০২৩ আইপিএলে তিনি কলকাতার শিবিরে না থাকায় তাঁর ৭.২৫ কোটি টাকা কলকাতার মানিব্যাগেই থেকে গেল। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুরকে ১০.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026